Logo
Logo
×

Advertisement

জাতীয়

শিক্ষিত ও আলোকিত জাতি গঠনে বই পড়ার বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী

Advertisement

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পিএম

শিক্ষিত ও আলোকিত জাতি গঠনে বই পড়ার বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। ফাইল ছবি

Advertisement

শিক্ষিত ও আলোকিত জাতি গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বার্ষিক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মীর মোহাম্মদ হেলাল বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না, তাদের ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। এজন্য পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় না করে বই পড়ার প্রতি মনোযোগী হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, একটি শিক্ষিত ও আলোকিত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন করতে হবে এবং নিজেদের নৈতিক গুণাবলী ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করতে হবে।

অভিভাবকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সন্তানদের সুশিক্ষিত, নৈতিক গুণাবলীসম্পন্ন ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি সন্তানদের চরিত্র গঠন ও নৈতিক শিক্ষার প্রতিও অভিভাবকদের গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মুমিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন স্বাগত বক্তব্য দেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, হাটহাজারী মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, হাটহাজারী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিয়াদসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের বার্ষিক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বন্দরে পরিবহন শ্রমিককে মারধর, ডেলিভারি বন্ধ

চট্টগ্রাম বন্দরে পরিবহন শ্রমিককে মারধর, ডেলিভারি বন্ধ

শাহাদাত ইসরাফিল হেলালের সঙ্গে আলোচনায় মনজুরও

চসিক নির্বাচন শাহাদাত ইসরাফিল হেলালের সঙ্গে আলোচনায় মনজুরও

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ

সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলায় আরও ৪ জনের সাক্ষ্য

সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলায় আরও ৪ জনের সাক্ষ্য

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

আরও পড়ুন

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের সংশোধন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের সংশোধন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত

ন্যাশনাল ব্যাংকের চার গ্রাহককে টাকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

ন্যাশনাল ব্যাংকের চার গ্রাহককে টাকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

ভেরিফিকেশনে বাদ পড়া রাবির সেই জাহিদ পেলেন প্রাথমিকের নিয়োগপত্র

ভেরিফিকেশনে বাদ পড়া রাবির সেই জাহিদ পেলেন প্রাথমিকের নিয়োগপত্র

ই-মেইলে অভিযোগ দিলেই সমাধান পাবেন প্রবাসীরা

ই-মেইলে অভিযোগ দিলেই সমাধান পাবেন প্রবাসীরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম