নতুন দায়িত্বে আবদুল ওয়াদুদ ভূঁইয়া
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়াকে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন— প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন (চট্টগ্রাম-৫), মোস্তফা কামাল পাশা (চট্টগ্রাম-৩), দীপেন দেওয়ান (রাঙামাটি), মো. এনামুল হক (চট্টগ্রাম-১২), মো. রায়হান সিরাজী (রংপুর-১), শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫), মো. নুরুল ইসলাম (চট্টগ্রাম-১৬) এবং মাসুম মোস্তফা (নেত্রকোনা-৫)।

