Logo
Logo
×

Advertisement

জাতীয়

রাষ্ট্রদ্রোহ মামলায় দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে সাবেক ওসি রাকিবুল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পিএম

রাষ্ট্রদ্রোহ মামলায় দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে সাবেক ওসি রাকিবুল

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানকে আরও দুদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ছবি: সংগৃহীত

Advertisement

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানকে আরও দুদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত হাসান শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে একই মামলায় পাঁচদিনের রিমান্ডে ছিলেন রাকিবুল। রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিএমপির গোয়েন্দা বিভাগের গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. জেহাদ হোসেন পুনরায় তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।  

এতে বলা হয়, আসামিকে জিজ্ঞাসাবাদে তিনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন। তার দেওয়া চার মিনিট ২৯ সেকেন্ডের অডিও সম্প্রচার ডিভিডিতে ধারণ করে জব্দ করা হয়েছে। 

মামলাটি সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের স্বার্থে নমুনা কণ্ঠস্বরের সঙ্গে আসামি মো. রাকিবুল হাসানের তুলনামূলক পরীক্ষা করার জন্য তাকে পুনরায় তিন দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এ সময় আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ক্যান্টনমেন্ট থানার সেই ওসির রিমান্ড আবেদনে যা বলল পুলিশ

ক্যান্টনমেন্ট থানার সেই ওসির রিমান্ড আবেদনে যা বলল পুলিশ

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে

আবারও রিমান্ডে এমপি গাজী নজরুল

আবারও রিমান্ডে এমপি গাজী নজরুল

মরিয়মের আত্মহত্যার সময় কোথায় ছিলেন রিমান্ডে জানালেন এমপি নজরুল

মরিয়মের আত্মহত্যার সময় কোথায় ছিলেন রিমান্ডে জানালেন এমপি নজরুল

‘রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নজরুলের প্রথম স্ত্রী’

‘রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নজরুলের প্রথম স্ত্রী’

মুক্তিযোদ্ধা দাবি করে গাজী নজরুলের জামিন আবেদন আইনজীবীর

মুক্তিযোদ্ধা দাবি করে গাজী নজরুলের জামিন আবেদন আইনজীবীর

আরও পড়ুন

ইয়াবাসহ গ্রেফতার মাদক ধ্বংস শাখার পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ডে

মাদক ধ্বংস শাখার পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ডে

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, ভর্তি ২০৩৬

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, ভর্তি ২০৩৬

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির

অডিটে বেরিয়ে এলো মালা খানের থলের বিড়াল

অডিটে বেরিয়ে এলো মালা খানের থলের বিড়াল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম