Logo
Logo
×

Advertisement

জাতীয়

আবদুল হাই শিকদার

দেহের সঙ্গে আত্মার যে সম্পর্ক, নজরুলের সঙ্গে বাংলাদেশের সেই সম্পর্ক

Advertisement

Icon

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম

দেহের সঙ্গে আত্মার যে সম্পর্ক, নজরুলের সঙ্গে বাংলাদেশের সেই সম্পর্ক

‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্য দেন নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার

Advertisement

‘দেহের সঙ্গে আত্মার যেমন সম্পর্ক, ঠিক সেই সম্পর্ক বাংলাদেশের সঙ্গে কাজী নজরুল ইসলামের। এ সম্পর্ক বিভাজন করা যায় না। বিভাজন করলে দেশ আর থাকে না।’

‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার এমন মন্তব্য করেছেন। 

নজরুল বর্ষ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারীর জেলা প্রশাসক নায়িরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- যমুনা টেলিভিশনের রংপুর ব্যুরোপ্রধান সরকার মাজহারুল মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ ও নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াছিন মোহাম্মদ সিথুন প্রমুখ।   

প্রধান আলোচক কবি আবদুল হাই শিকদার বলেন, মানুষ বেঁচে থাকার জন্য ৪টি জিনিস প্রয়োজন। আলো, বাতাস, খাদ্য এবং পানি ছাড়া জীবন বাঁচে না। ঠিক তেমনি এই ৪টা জিনিস একটা জাতির জীবনে একসঙ্গে কাজী নজরুলের সাহিত্য ছাড়া কোথাও পাওয়া যায় না। সেই কারণে বলা হয় বাংলাদেশের জনগণ, বাংলাদেশের স্বাধীনতা এবং কাজী নজরুল ইসলাম এক ও অভিন্ন সত্তা। 

তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছেন নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম এভিনিউ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও নজরুল বর্ষ ঘোষণার মধ্য দিয়ে বিশ্ব রেকর্ড করে দেখালেন প্রধানমন্ত্রী। কেননা এর আগে কোনো দেশে, কোনো কবির নামে, কোনো বর্ষ ঘোষণা করা হয়নি।

তিনি আরও বলেন, দুধের সঙ্গে সাদা রঙের যে সম্পর্ক, কাজী নজরুলের সঙ্গে বাংলাদেশের একই সম্পর্ক। এ সম্পর্ক বিভাজন করা যায় না। বিভাজন করলে দেশ আর থাকে না। এজন্য তিনি নতুন প্রজন্মকে নজরুল চর্চার ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া নজরুলের সাহিত্যকর্ম ও জীবন দর্শনের সঙ্গে বাঙালির স্বাধীনতা, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কথা তিনি তুলে ধরেন।

সেমিনার শেষে ঢাকা গমনের প্রাক্কালে কবি আবদুল হাই শিকদার দেশের একমাত্র যমুনেশ্বরী একুইডাক্ট (যার নিচ দিয়ে নদীর পানি, উপর দিয়ে তিস্তা সেচ ক্যানেলের পানি প্রবাহিত হয়) পরিদর্শন করেন। 

এর আগে সকাল ৯টায় কবি আবদুল হাই শিকদারকে বহনকারী বিমানটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। কিশোরগঞ্জ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা ফুলের তোড়া দিয়ে তাকে অভ্যর্থনা জানান। পরে গাড়িবহরে সাংবাদিকরা তাকে উপজেলা পরিষদ হল রুমের সেমিনারে পৌঁছে দেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

মানারাত বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

নজরুলের ইসলামি সংগীতে আল্লাহপ্রেমের অনুরণন

নজরুলের ইসলামি সংগীতে আল্লাহপ্রেমের অনুরণন

জুলাইয়ের শক্তি বিভক্ত হয়ে গেলে ভারত আসল কার্ড খেলবে: আবদুল হাই শিকদার

জুলাইয়ের শক্তি বিভক্ত হয়ে গেলে ভারত আসল কার্ড খেলবে: আবদুল হাই শিকদার

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে এনসিপি: আখতার হোসেন

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে এনসিপি: আখতার হোসেন

খাস জমি দখল করে বরখাস্ত ইউপি চেয়ারম্যান

খাস জমি দখল করে বরখাস্ত ইউপি চেয়ারম্যান

নীলফামারী জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

নীলফামারী জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

আরও পড়ুন

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম