Logo
Logo
×

Advertisement

জাতীয়

বুকে সাহস থাকলে দেশে আসেন, দেখেন মানুষ গ্রহণ করে না প্রত্যাখ্যান করে: সমাজকল্যাণমন্ত্রী

Advertisement

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পিএম

বুকে সাহস থাকলে দেশে আসেন, দেখেন মানুষ গ্রহণ করে না প্রত্যাখ্যান করে: সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুরের নবাবগঞ্জে বক্তব্য রাখছেন ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি: যুগান্তর

Advertisement

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, যারা দেশের বাইরে বসে বসে স্বপ্ন দেখছেন যে- অমুক দিন, অমুক মাস, অমুক তারিখে দেশে ফিরবেন; তাদের বলি- যদি বুকে সাহস থাকে, তাহলে দেশে আসেন। দেখেন বাংলাদেশের মানুষ আপনাদের কিভাবে গ্রহণ করে, না প্রত্যাখ্যান করে। 

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ও জয়পুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জয়পুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, এত অত্যাচার-নির্যাতন করছেন, এত আদিবাসীর জায়গা-জমি দখল করছেন, বিরাট বিরাট সোনার প্রাসাদ বানাইছেন, সেগুলোর হিসাব দিতে হবে। প্রচলিত আইনের মাধ্যমেই জনগণ কড়ায়-গণ্ডায় তাদের হিসাব আদায় করে নিবে। রক্তের ঋণ শোধ করা ছাড়া কোনো উপায় নাই, আপনারা আসেন। আপনারা গুলি করে মানুষ মেরেছেন, দেশের মানুষ গুলি করে মারবে না, তারা আইন ও আদালতের কাছে আপনাদের তুলে দিবে। আইন ও আদালত যে রায় দিবে, সেই শাস্তি আপনাদের বহন করতে হবে বা পেতেই হবে। 

তিনি বলেন, যারা ১৭ বছর এলাকায় দোর্দণ্ড প্রতাপে ঘুরে বেরিয়েছে এখন তারা কোথায়। তারা সব খাইছে- গাছেরটাও খাইছেন, তলারটাও খাইছেন, রাতে খাইছেন, দিনে খাইছেন; জনগণের কথা মনে রাখেন নাই, সব খেয়ে ফেলছেন। খাওয়ার পরে আর দেশে থাকতে পারেন নাই, এখন পালায় গেছেন। আমরা তো মাইর খাইছি, জেল খাটছি, কিন্তু দেশেই আছি। আমাদের অন্য কোথাও ঠিকানা নাই, আমাদের ঠিকানা একটাই বাংলাদেশ। আমাদের অন্য কোথাও যাওয়ার জায়গাও নাই, আমাদের নেত্রীরও ছিল না, বিএনপির নেতাকর্মীদের নাই। আপনাদের সবই আছে দেখে ভাইগা পড়ছেন। দেশ থেকে সবকিছু নিয়ে বিদেশে আরাম-আয়েশে আছেন, আর মাঝে মাঝে ফেসবুকে স্ট্যাটাস দেন। আর দেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছেন।

এ সময় নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, জেলা বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইকবাল হোসেনসহ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দিনাজপুরে বাবা-মা-ছেলের অ্যানথ্রাক্স শনাক্ত, উদ্বিগ্ন স্থানীয়রা

দিনাজপুরে বাবা-মা-ছেলের অ্যানথ্রাক্স শনাক্ত, উদ্বিগ্ন স্থানীয়রা

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করতে গিয়ে মিলল ৪ রাউন্ড গুলিসহ পিস্তল

মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করতে গিয়ে মিলল ৪ রাউন্ড গুলিসহ পিস্তল

দিনাজপুরে শিশুর লাশ উদ্ধার, মা-সহ গ্রেফতার ৩

দিনাজপুরে শিশুর লাশ উদ্ধার, মা-সহ গ্রেফতার ৩

পালিয়ে থাকার দরকার নেই, সাহস থাকলে আদালতের মুখোমুখি হন

শেখ হাসিনাকে ডা. জাহিদ পালিয়ে থাকার দরকার নেই, সাহস থাকলে আদালতের মুখোমুখি হন

দিনাজপুরে ১৫৭৭ বস্তা সার জব্দ

দিনাজপুরে ১৫৭৭ বস্তা সার জব্দ

আরও পড়ুন

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম