Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দিনাজপুরে শিশুর লাশ উদ্ধার, মা-সহ গ্রেফতার ৩

Advertisement

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম

দিনাজপুরে শিশুর লাশ উদ্ধার, মা-সহ গ্রেফতার ৩

ছবি: সংগৃহীত

Advertisement

অবশেষে উদ্ধার হয়েছে চার বছর বয়সের শিশু রাকিবা আক্তার রুহির লাশ। গ্রেফতারকৃত আসামিদের নিয়ে রাতভর অভিযান চালিয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে দিনাজপুর সদর উপজেলার জামতলী এলাকায় আসামি রিপন টুডুর বসতবাড়ীর পাশ্ববর্তী নারিকেল বাগান থেকে মাটি খনন করে তার গলিত লাশ উদ্ধার করা হয়। এদিকে প্রায় সাড়ে তিন মাস আগের ওই ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন। 

হত্যায় অভিযুক্তদের মধ্যে শিশুর মা জিন্নাতুন (১৯) তার প্রেমিক রিপন টুডু (৩৪) এবং সহযোগি সুজন টুডুকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাদেরকে আদালতে তুলে দিয়েছেন তারা।

অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, দিনাজপুরের সদর উপজেলার নশিপুর গ্রামের জমসেদ আলীর মেয়ে জিন্নাতুনের সাথে স্বধর্মীয় জনৈক রুবেলের সাথে ৫ বছর আগে বিয়ে হয়েছিল। মাস ছয়েক আগে বিয়ে বিচ্ছেদের সময় দম্পত্তির ৪ বছর বয়সি কন্যা  রাকিবা আক্তার রুহি মায়ের সাথে নানার বাড়িতে ছিল।

এরই মধ্যে নশিপুরের জামতলী এলাকায় আদিবাসী উরাও সম্প্রদায়ের রিপন টুডুর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে শিশু কন্যা রুহিসহ তার বাড়িতে বসবাস শুরু করে জিন্নাতুন। দুজনের মাঝে পথে কাটা দুর করতে সাড়ে তিনমাস আগে রুহিকে দৈহিক নির্যাতন চালানোসহ শ্বাসরুদ্ধ করে হত্যা করে তারা।

ঘটনা ধামাচাপা দিতে বাড়ির কাছে প্রায় ৬ ফুট গভীর কুপ খনন করে রুহির বস্তাবন্ধী লাশ পুতে ফেলা হয়। দুর্গন্ধে মানুষের আকর্ষণ এড়াতে একটি কুকুরকে মেরে পাশে আরেকটি গর্তে পুতে রাখে রিপনসহ জড়িতরা।

দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘শিশুটির মায়ের অভিযোগ পাওয়ার পর থেকেই থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা কাজ করছিলেন। গত সোমবার তথ্য প্রযুক্তির সহায়তায় দুজনকেই আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন এই হত্যাকাণ্ড ও লাশ গুমের কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই শিশুটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।’

এদিকে  ঘটনার সুষ্ঠু তদন্ত, লাশ উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে গত রোববার জামতলী এলাকায় রিপন টুডুর বাড়ি-ঘরে হামলা, বাড়ির মালামাল রাস্তায় এনে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় তারা দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করেন। ঘটনাস্থলে পৌছে দাবি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন স্থানীয় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দিনাজপুরে বাবা-মা-ছেলের অ্যানথ্রাক্স শনাক্ত, উদ্বিগ্ন স্থানীয়রা

দিনাজপুরে বাবা-মা-ছেলের অ্যানথ্রাক্স শনাক্ত, উদ্বিগ্ন স্থানীয়রা

মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করতে গিয়ে মিলল ৪ রাউন্ড গুলিসহ পিস্তল

মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করতে গিয়ে মিলল ৪ রাউন্ড গুলিসহ পিস্তল

বুকে সাহস থাকলে দেশে আসেন, দেখেন মানুষ গ্রহণ করে না প্রত্যাখ্যান করে: সমাজকল্যাণমন্ত্রী

বুকে সাহস থাকলে দেশে আসেন, দেখেন মানুষ গ্রহণ করে না প্রত্যাখ্যান করে: সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুরে ১৫৭৭ বস্তা সার জব্দ

দিনাজপুরে ১৫৭৭ বস্তা সার জব্দ

সীমান্তে পুশ-ইন চেষ্টা প্রতিহত, পিছু হটল বিএসএফ

সীমান্তে পুশ-ইন চেষ্টা প্রতিহত, পিছু হটল বিএসএফ

‘বাংলাদেশ-ভারতের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উন্নত করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে’

‘বাংলাদেশ-ভারতের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উন্নত করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে’

আরও পড়ুন

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

ঠাকুরগাঁওয়ে অর্গানিক চা চাষ পতিত জমি থেকে সবুজ বিপ্লব

পতিত জমি থেকে সবুজ বিপ্লব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম