Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দিনাজপুরে বাবা-মা-ছেলের অ্যানথ্রাক্স শনাক্ত, উদ্বিগ্ন স্থানীয়রা

Advertisement

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পিএম

দিনাজপুরে বাবা-মা-ছেলের অ্যানথ্রাক্স শনাক্ত, উদ্বিগ্ন স্থানীয়রা

Advertisement

দেশের কয়েকটি অঞ্চলে অ্যানথ্রাক্স শনাক্ত হওয়ার পর দিনাজপুরেও তিনজনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে। তবে আক্রান্ত তিনজনই অন্য জেলার বাসিন্দা। আক্রান্তরা সম্পর্কে বাবা, মা ও ছেলে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। রোগটির বিস্তার ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি জানান, জেলার পার্বতীপুর উপজেলার খোলাহাটি ক্যান্টনমেন্টের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনজনের শরীরে কিউটেনিয়াস অ্যানথ্রাক্স শনাক্ত হয়েছে। তারা রংপুরের পীরগাছা উপজেলার বাসিন্দা। আক্রান্তরা হলেন- সুমন মিয়া (২৯), তার বাবা আব্দুল মান্নান ও মা স্বপ্না বেগম। চিকিৎসা শেষে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সিভিল সার্জন জানান, গত ২ সেপ্টেম্বর হাত ও আঙুলে ক্ষত নিয়ে তিনজন হাসপাতালে ভর্তি হন। পরদিন চিকিৎসকরা কিউটেনিয়াস অ্যানথ্রাক্সের সম্ভাবনা উল্লেখ করেন। পরে বিষয়টি সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নজরে আনা হয়। ৫ সেপ্টেম্বর আইইডিসিআরের ছয় সদস্যের একটি বিশেষজ্ঞ দল হাসপাতালে গিয়ে রোগীদের তথ্য সংগ্রহ ও নমুনা নেয়। পরীক্ষায় তিনজনের নমুনাতেই অ্যানথ্রাক্স শনাক্ত হয়। 

প্রায় ১৬ দিন চিকিৎসা নেওয়ার পর তিনজনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সিভিল সার্জন বলেন, এই রোগ নিয়ে উদ্বেগের কিছু নেই। কারণ এই রোগ চিকিৎসা করলেই ভালো হয়ে যায়।

এদিকে দিনাজপুরসহ কয়েকটি জেলায় অ্যানথ্রাক্স শনাক্ত হওয়ার খবরে খামারি ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এর আগে লাম্পি ও খুরা রোগে খামারি ও কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন। এর মধ্যে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাবের খবরে গবাদিপশু ও মানুষের মধ্যে রোগটি ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকে। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

দিনাজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম জানান, অন্য জেলার বাসিন্দা হলেও তিনজন পার্বতীপুরে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের বাড়ি পার্শ্ববর্তী রংপুর জেলায়। দিনাজপুরে অ্যানথ্রাক্স আক্রান্ত কোনো গবাদিপশু বা রোগী নেই বলেও জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করতে গিয়ে মিলল ৪ রাউন্ড গুলিসহ পিস্তল

মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করতে গিয়ে মিলল ৪ রাউন্ড গুলিসহ পিস্তল

দিনাজপুরে শিশুর লাশ উদ্ধার, মা-সহ গ্রেফতার ৩

দিনাজপুরে শিশুর লাশ উদ্ধার, মা-সহ গ্রেফতার ৩

বুকে সাহস থাকলে দেশে আসেন, দেখেন মানুষ গ্রহণ করে না প্রত্যাখ্যান করে: সমাজকল্যাণমন্ত্রী

বুকে সাহস থাকলে দেশে আসেন, দেখেন মানুষ গ্রহণ করে না প্রত্যাখ্যান করে: সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুরে ১৫৭৭ বস্তা সার জব্দ

দিনাজপুরে ১৫৭৭ বস্তা সার জব্দ

সীমান্তে পুশ-ইন চেষ্টা প্রতিহত, পিছু হটল বিএসএফ

সীমান্তে পুশ-ইন চেষ্টা প্রতিহত, পিছু হটল বিএসএফ

‘বাংলাদেশ-ভারতের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উন্নত করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে’

‘বাংলাদেশ-ভারতের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উন্নত করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে’

আরও পড়ুন

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

ঠাকুরগাঁওয়ে অর্গানিক চা চাষ পতিত জমি থেকে সবুজ বিপ্লব

পতিত জমি থেকে সবুজ বিপ্লব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম