টানা পাঁচ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিবকে চাকরিচ্যুত
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পিএম
উপসচিব সুমন রেজাকে চাকরিচ্যুত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
|
ফলো করুন |
|
|---|---|
একনাগাড়ে পাঁচ বছরের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকায় উপসচিব সুমন রেজাকে (পরিচিতি নম্বর-১৫২২৬) চাকরিচ্যুত করেছে সরকার। গত ১৪ সেপ্টেম্বর তাকে চাকরিচ্যুত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সুমন রেজা (পরিচিতি নম্বর-১৫২২৬), বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৩ সালের ৫ মার্চ উচ্চ শিক্ষার ছুটির মেয়াদ শেষ হবার পরও অদ্যাবধি কর্মস্থলে যোগদান করেননি এবং ২০১৮ সালের ৫ মার্চ থেকে সরকারের কর্মে একনাগাড়ে পাঁচ বছরের বেশি সময় অনুপস্থিত রয়েছেন। ২০২৩ সালের ৫ মার্চ তার অনুপস্থিতির মেয়াদ পাঁচ বছর পূর্ণ হয়েছে।
একনাগাড়ে পাঁচ বছরের অধিক সময় কর্তব্য (ডিউটি) হতে অনুপস্থিত থাকায় বাংলাদেশ সার্ভিস রুলস, প্রথম খন্ডের বিধি-৩৪ অনুযায়ী গত ২০২৩ সালের ৫ মার্চ হতে সুমন রেজার চাকরির অবসান হয়েছে। সরকারি চাকরির অবসান ঘটায় সরকারের নিকট থেকে তিনি কোনো আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন না।

