Logo
Logo
×

Advertisement

জাতীয়

পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জনপ্রশাসনের সক্ষমতা বাড়ানো জরুরি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম

পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জনপ্রশাসনের সক্ষমতা বাড়ানো জরুরি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। ফাইল ছবি

Advertisement

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় দেশের জনপ্রশাসনের সক্ষমতা আরও বাড়ানো জরুরি।

তিনি বলেন, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে পেশাদার, দক্ষ ও যোগ্যতাভিত্তিক সিভিল সার্ভিস গড়ে তুলতে জাপানের সঙ্গে সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীতে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) আয়োজিত ‘ডেভেলপমেন্ট কো-অপারেশন ইন অ্যা কমপ্লেক্স গ্লোবাল এনভায়রনমেন্ট-পার্সপেক্টিভস অন জাপান’স ওডিএ অ্যান্ড ফিউচার পার্টনারশিপস’ শীর্ষক এক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে সরকারের সিনিয়র কর্মকর্তারা এবং আন্তর্জাতিক উন্নয়ন বিশেষজ্ঞরা জাপান-বাংলাদেশ অংশীদারিত্বের ভবিষ্যৎ দিকনির্দেশনা ও বিশ্বব্যাপী উন্নয়ন সহযোগিতার বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী।

স্বাগত বক্তব্য রাখেন জাইকা বাংলাদেশ কার্যালয়ের প্রধান প্রতিনিধি জুনকো তাকাহাশি।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরোশি নাকানিশি।

প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বের শক্ত ভিত্তি রয়েছে। জনপ্রশাসন সংস্কার এবং সিভিল সার্ভিসের দক্ষতা বৃদ্ধিতে জাইকার সহযোগিতা প্রশংসনীয়। 

জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, বাংলাদেশ মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে যাচ্ছে, তাই দুই দেশের অংশীদারিত্বের ধরনেও পরিবর্তন আনা প্রয়োজন। প্রথাগত সহায়তার ওপর নির্ভরতা কমিয়ে এখন ব্যবসা, বিনিয়োগ, উৎপাদন ও স্টার্টআপ খাতের উন্নয়নে যৌথভাবে জোর দিতে হবে।

ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, বাংলাদেশের উন্নয়নের পরবর্তী পর্যায়ে এমন অংশীদারিত্ব প্রয়োজন যেখানে জ্ঞান বিনিময়, উদ্ভাবন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের সুযোগ থাকবে। সুশাসন, টেকসই অবকাঠামো, জলবায়ু সহনশীলতা ও মানবসম্পদ উন্নয়নে সমন্বিত সহযোগিতার আহ্বান জানান তিনি।

জাইকা বাংলাদেশ কার্যালয়ের প্রধান প্রতিনিধি জুনকো তাকাহাশি বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরের প্রশংসা করে বলেন, বাংলাদেশের এই অগ্রযাত্রায় বিশ্বস্ত অংশীদার হিসেবে পাশে থাকতে পেরে জাপান গর্বিত।

মূল প্রবন্ধে অধ্যাপক হিরোশি নাকানিশি উল্লেখ করেন, বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতা ও অর্থনৈতিক নিরাপত্তার কারণে বৈশ্বিক উন্নয়ন সহযোগিতার ধরন বদলে যাচ্ছে। এই নতুন বাস্তবতায় বাংলাদেশ ও জাপানকে পারস্পরিক সহযোগিতার কৌশল পুনর্নির্ধারণ করতে হবে।

পরবর্তীতে জাইকা হেডকোয়ার্টার্সের অপারেশনস স্ট্র্যাটেজি বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর জেনারেল রায়ুতারো মুরোতানির সঞ্চালনায় এক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

প্যানেলিস্ট হিসেবে অংশ নেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোহাম্মদ মনিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম আলী রেজা, অধ্যাপক হিরোশি নাকানিশি এবং জুনকো তাকাহাশি।

সেমিনারে অংশগ্রহণকারীরা যৌথ উদ্যোগ, জ্ঞান বিনিময়, মানবসম্পদ উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই ভিত্তি হিসেবে চিহ্নিত করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

উন্নত চিকিৎসা নিতে প্রতিমন্ত্রী আবদুল বারী এখন ঢাকায়

সড়ক দুর্ঘটনায় আহত উন্নত চিকিৎসা নিতে প্রতিমন্ত্রী আবদুল বারী এখন ঢাকায়

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

জনগণের অধিকার রক্ষায় স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব অপরিসীম: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনগণের অধিকার রক্ষায় স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব অপরিসীম: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ফ্যাসিস্ট সরকারকে সহায়তাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকারকে সহায়তাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

পাঁচ বছরে ৫ লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পাঁচ বছরে ৫ লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আরও পড়ুন

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম