Logo
Logo
×

Advertisement

জাতীয়

শৈশবেই বৈষম্য রুখতে প্রাথমিকে অভিন্ন পোশাক ও খাবার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পিএম

শৈশবেই বৈষম্য রুখতে প্রাথমিকে অভিন্ন পোশাক ও খাবার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

হাতিরঝিলে বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

Advertisement

প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মধ্যে সমতা আনতে অভিন্ন পোশাক ও দুপুরের খাবার চালু হয়েছে। 

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর হাতিরঝিলে বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এ মন্তব্য করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। 

প্রতিমন্ত্রী জানান, মানসম্মত শিক্ষার প্রসারে বর্তমানে ৪৭টি বিয়াম প্রতিষ্ঠান কাজ করছে। এ ধরনের প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জেলা ও উপজেলায় ছড়িয়ে দেওয়া হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে উদ্ভাবনী শিক্ষার ওপর জোর দেন তিনি। 

প্রতিমন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী পদক্ষেপ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রবর্তিত অবৈতনিক নারীশিক্ষা ও উপবৃত্তির ফলে আজ প্রশাসন, চিকিৎসা ও প্রকৌশলসহ সর্বস্তরে নারীরা অভূতপূর্ব সাফল্য অর্জন করছে।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, তাদের আত্মত্যাগে প্রতিষ্ঠিত বর্তমান গণতান্ত্রিক সরকার আইনের শাসন এবং দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে কাজ করছে। মাত্র আট মাসে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে সরকারি বেতন-ভাতা প্রায় দ্বিগুণ করা, রেমিট্যান্স ও রপ্তানি বৃদ্ধি এবং কর্মমুখী শিক্ষার মাধ্যমে সরকার দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করছে। 

শিক্ষার্থীদের উদ্দেশে আব্দুল বারী বলেন, সুন্দর ভবিষ্যৎ গড়তে সময় নষ্ট না করে লেখাপড়ায় মন দিতে হবে। পাশাপাশি মোবাইল ফোনের ব্যবহার কমানো, সন্ধ্যার পর একা একা বাইরে না থাকা, মাদক থেকে দূরে থাকা এবং সুবিধাবঞ্চিতদের প্রতি মানবিক হয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র সচিব কামরুজ্জামান চৌধুরী বলেন, ২০৫০ সাল পর্যন্ত বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুফল কাজে লাগিয়ে আজকের মেধাবী তরুণরাই দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যাবে। এজন্য কেবল জিপিএ-৫ এর পেছনে না ছুটে একাডেমিক সাফল্যের পাশাপাশি দরিদ্র মানুষের কল্যাণে মানবিক ও স্বেচ্ছাসেবী মানসিকতা অর্জন করতে হবে। একইসাথে কিশোর অপরাধ ও মাদক থেকে দূরে থাকা, বিপথগামীদের সৎপথে ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। পাশাপাশি, তিনি মা-বাবার ত্যাগের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক মো. আবদুল মালেক। এছাড়া, অধ্যক্ষ মো. সাজ্জাদুর রহমান, শিক্ষক-শিক্ষার্থীসহ কলেজের  ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জনপ্রশাসনের সক্ষমতা বাড়ানো জরুরি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জনপ্রশাসনের সক্ষমতা বাড়ানো জরুরি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

উন্নত চিকিৎসা নিতে প্রতিমন্ত্রী আবদুল বারী এখন ঢাকায়

সড়ক দুর্ঘটনায় আহত উন্নত চিকিৎসা নিতে প্রতিমন্ত্রী আবদুল বারী এখন ঢাকায়

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

জনগণের অধিকার রক্ষায় স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব অপরিসীম: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনগণের অধিকার রক্ষায় স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব অপরিসীম: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আরও পড়ুন

ঢাকায় প্রভাবশালী গ্যাং লিডার এক নারী, সবাই জানে ‘ভাবি’

ঢাকায় প্রভাবশালী গ্যাং লিডার এক নারী, সবাই জানে ‘ভাবি’

‘দে লাড়া’ গ্রুপের শীর্ষ নেতা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য

‘দে লাড়া’ গ্রুপের শীর্ষ নেতা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য

শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত

শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত

শৈশবেই বৈষম্য রুখতে প্রাথমিকে অভিন্ন পোশাক ও খাবার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

শৈশবেই বৈষম্য রুখতে প্রাথমিকে অভিন্ন পোশাক ও খাবার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম