Logo
Logo
×

Advertisement

জাতীয়

জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম

জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্য। ছবি: ফেসবুক থেকে নেওয়া

Advertisement

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে জাসদের ওই কার্যালয় থেকে নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তাকে আটক করা হয়। পরে পুলিশ ভ্যানে তাকে পল্টন থানায় নেওয়া হয়। 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) ও মুখপাত্র মো. আকতার হোসেন যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে এই কার্যালয়ে শতাধিকের বেশি নেতাকর্মী জড়ো হয়েছিল বলে জানা যায়। এসব বিষয় জানতে পেরে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা জাসদ কার্যালয় ঘিরে রাখে। পরে সেখানে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদ ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হন। বিকাল ৪টার দিকে হাতকড়া পরিয়ে একে একে ওই কার্যালয় থেকে অনেককে বের করতে দেখা যায়। 

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্য জানিয়েছেন, তাদের পল্টন থানায় নেওয়া হচ্ছে। সেখানে যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

এ বিষয়ে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে অনেককেই আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও কারও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে আবু জাফর সূর্যের ফেসবুক আইডিতে হাতকড়াসহ একটি ছবি পোস্ট করে তাতে লেখা হয়েছে, ‘আজ জাসদের প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালন করার সময় আমাকেসহ অনেককে হাতে হ্যান্ডকাফ পড়িয়ে পুলিশ নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। পল্টন থানায় আছি।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

জাসদ কার্যালয় থেকে আটক ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

জাসদ কার্যালয় থেকে আটক ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

শাপলা চত্বর হত্যাকাণ্ডের আসামি হচ্ছেন ইনু

শাপলা চত্বর হত্যাকাণ্ডের আসামি হচ্ছেন ইনু

জাসদের ৩০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

জাসদের ৩০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

প্রিজন ভ্যানে জেদ করে লোহার রড ধরে যে কাণ্ড করলেন ইনু

প্রিজন ভ্যানে জেদ করে লোহার রড ধরে যে কাণ্ড করলেন ইনু

আরও পড়ুন

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম