Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জাসদের ৩০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

Advertisement

Icon

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:৫৫ পিএম

জাসদের ৩০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

ছবি: যুগান্তর

Advertisement

উল্লাপাড়া পৌর শহরের শ্রীকোলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৩০০ নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে জাসদ উল্লাপাড়া উপজেলার শাখার সদস্য সচিব ও পৌর সভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহাদৎ হোসেন খোকনের নেতৃত্বে উল্লাপাড়া শাখার নেতাকর্মীরা জামায়াতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। 

এ সময় জাসদ নেতাদের ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন প্রধান অতিথি। 

জামায়াতে যোগদানকারীদের পক্ষে শাহাদৎ হোসেন খোকন বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমি একটি আদর্শ ভিত্তিক রাজনৈতিক দলের সন্ধান করছিলাম।  বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক আদর্শ আমাকে ও আমার নেতাকর্মীদের অনুপ্রাণিত করেছে। এ কারণেই আমরা জামায়াতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমরা সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জামায়াত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খানের নির্বাচনি প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করব।  

মাওলানা রফিকুল ইসলাম খান তার বক্তব্যে জাসদ থেকে জামায়াতে যোগ দেওয়া নেতাকর্মীদের স্বাগত জানান।  তাদের গৃহীত সিদ্ধান্তকে যুগোপযোগী বলে উল্লেখ করেন।

তিনি বলেন, বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা জামায়াতে যোগ দিচ্ছেন। এটা আগামী দিনে জামায়াতের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার বিষয়ে ইঙ্গিত করে। যারা আজ আমাদের দলে যোগ দিলেন তারা আগামী দিনে একটি আধুনিক ও উন্নত উল্লাপাড়া গড়ে তুলতে আমাকে সহযোগিতা করবেন বলে আমার বিশ্বাস। 

জামায়াতে যোগ দেওয়া জাসদের সদস্যদের মধ্যে রয়েছেন উপজেলা জাসদ শাখা ছাত্র সংগঠনের সভাপতি সোহেল রানা, উপজেলা জাসদের সদস্য জাকিরুল ইসলাম, সামিউল ইসলাম ও বুলবুল হোসেন প্রমুখ। 

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, সেক্রেটারি খাইরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, যুব বিভাগের সভাপতি আতাউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

জাসদ কার্যালয় থেকে আটক ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

জাসদ কার্যালয় থেকে আটক ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

‘সালমানের ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি’

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফের দাবি ‘সালমানের ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি’

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা বললেন জামায়াত আমির

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা বললেন জামায়াত আমির

কৃষক লীগ নেতাকে থানা থেকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

কৃষক লীগ নেতাকে থানা থেকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক

জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম