Logo
Logo
×

Advertisement

জাতীয়

ট্রাইব্যুনালে কামরুলের চেঁচামেচি, রক্ষীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পিএম

ট্রাইব্যুনালে কামরুলের চেঁচামেচি, রক্ষীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

ছবি: সংগৃহীত।

Advertisement

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ চলাকালে প্রসিকিউশনের প্রশ্নে আপত্তি জানিয়ে চেঁচামেচি ও বাকবিতণ্ডায় জড়ানোর চেষ্টা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম। একইসঙ্গে ট্রাইব্যুনালে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গেও তিনি দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছেন প্রসিকিউটররা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। 

তিনি বলেন, সাক্ষ্যগ্রহণের একপর্যায়ে প্রসিকিউটরের করা একটি প্রশ্নকে অবৈধ দাবি করে কাঠগড়ায় বসেই আপত্তি জানান কামরুল ইসলাম। এ সময় তিনি চিৎকার-চেঁচামেচি করেন এবং বাকবিতণ্ডায় জড়ানোর চেষ্টা করেন বলে অভিযোগ করেন প্রসিকিউশন।

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে সোমবার চতুর্থ সাক্ষী হিসেবে জবানবন্দি দেন জুলাইযোদ্ধা মো. হান্নান মিয়া। ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের প্যানেলে তার জবানবন্দি রেকর্ড করা হয়। প্যানেলের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, সাক্ষীর জবানবন্দিতে আওয়ামী লীগের নেতারা কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছিলেন বলে উল্লেখ করা হয়। তখন প্রসিকিউটর সুলতান মাহমুদ ওই নেতারা কারা, তা জানতে চান। এ প্রশ্নের বিরোধিতা করে কামরুল ইসলাম সেটিকে অবৈধ প্রশ্ন বলে দাবি করেন। পরে বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আনা হলে আদালত প্রশ্নটিকে বৈধ বলে অনুমোদন দেন বলে জানান তিনি।

মিজানুল ইসলাম বলেন, প্রসিকিউশনের দায়িত্ব হলো আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করা। সে জন্য প্রয়োজনীয় প্রশ্ন করা প্রসিকিউটরের এখতিয়ার। কামরুল ইসলাম নিজেকে ৪০ বছরের অভিজ্ঞ আইনজীবী দাবি করলেও ওই প্রশ্নে কোনো অবৈধতা ছিল না। ট্রাইব্যুনালও শেষ পর্যন্ত প্রশ্নটি বৈধ বলে সিদ্ধান্ত দিয়েছেন।

এদিকে কামরুল ইসলামের বিরুদ্ধে ট্রাইব্যুনালের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও তুলেছেন প্রসিকিউটররা। মিজানুল ইসলাম বলেন, সোমবারের ঘটনার পর তারা জানতে পারেন, রক্ষীদের সঙ্গেও কামরুল ইসলাম খারাপ আচরণ করেছেন। এ ধরনের আচরণ তারা মাঝেমধ্যে দেখতে পান বলেও মন্তব্য করেন তিনি।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, এর আগেও কামরুল ইসলামের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। তাকে ট্রাইব্যুনালের এজলাসে থাকা কাঠগড়ায় আনা-নেওয়ার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তিনি প্রায়ই দুর্ব্যবহার করেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরাই তাদের বিষয়টি জানিয়েছেন বলে দাবি করেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কামাল-নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাইয়ে মিরপুরে হত্যাযজ্ঞ কামাল-নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

ট্রাইব্যুনালের কাছে ‘প্রোটেকশন’ চাইলেন প্রসিকিউটর

ট্রাইব্যুনালের কাছে ‘প্রোটেকশন’ চাইলেন প্রসিকিউটর

হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

ট্রাকচালক হোসেন হত্যা হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মানবতাবিরোধী অপরাধ ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মানবতাবিরোধী অপরাধে জাফর ইকবালসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

মানবতাবিরোধী অপরাধে জাফর ইকবালসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

আরও পড়ুন

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা জানাবেন প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা জানাবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আমিষের ঘাটতি পূরণে মুক্ত জলাশয়ে মাছ চাষ জরুরি: স্পিকার

আমিষের ঘাটতি পূরণে মুক্ত জলাশয়ে মাছ চাষ জরুরি: স্পিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম