Logo
Logo
×

Advertisement

জাতীয়

ট্রাইব্যুনালের কাছে ‘প্রোটেকশন’ চাইলেন প্রসিকিউটর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পিএম

ট্রাইব্যুনালের কাছে ‘প্রোটেকশন’ চাইলেন প্রসিকিউটর

ফাইল ছবি।

Advertisement

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ‘প্রোটেকশন’ চেয়ে আরজি জানিয়েছেন প্রসিকিউটর এবিএম সুলতান মাহমুদ। মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ‍্যগ্রহনকালে সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর কাছে তিনি এ আরজি জানান।

ট্রাইব্যুনালের এজলাসে আসামির কাঠগড়ায় গ্রেফতার সাবেক মন্ত্রী কামরুল ইসলাম প্রসিকিউটর এবিএম সুলতান মাহমুদের উদ্দেশে উঁচু স্বরে কথা বলেন। এক পর্যায়ে সুলতান মাহমুদ ট্রাইব্যুনালের উদ্দেশে বলেন, মাই লর্ড আমি প্রোটেকশন চাই।

এদিন সকালে কারাগার থেকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী নেতা কামরুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। পরে তাদেরকে ট্রাইব্যুনালের এজলাসে আসামির ডকে হাজির করা হয়। এ মামলায় রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষি হিসেবে সোমবার (২৮ সেপ্টেম্বর) হানিফ মিয়া জবানবন্দি দিতে শুরু করেন।

সাক্ষির কাঠগড়ায় দাড়িয়ে হানিফ মিয়া জুলাই আন্দোলনে কারফিউ চলাকালে রাজধানীর বাড্ডা-রামপুরায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে সাক্ষ‍্যের একপর্যায়ে বলেন, ‘এসব অপরাধের জন্য ১৪ দলের নেতারা দায়ী। কারণ তিনি টিভিতে এই নেতাদের মিটিং করে আন্দোলন কারীদের দমন-পীড়ন চালানোর সিদ্ধান্ত নেওয়ার কথা শুনেছিলেন।’

তখন প্রসিকিউটর সুলতান মাহমুদ বলেন, ‘আপনি ১৪ দলের নেতাদের কথা বলছেন, তাদের নাম বলেন। তখন আসামিদের জন্য সংরক্ষিত কাচের গ্লাসের ভেতর থেকে সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী নেতা কামরুল ইসলাম প্রসিকিউটরের উদ্দেশ্য উচ্চ স্বরে বলতে থাকেন, এভাবে বললে তো হবে না। আমার ৪০ বছরের ওকালতির ক্যারিয়ার। আপনি সাক্ষিকে দিয়ে জোর করে নাম বলাচ্ছেন?’

তখন সুলতান মাহমুদ কামরুল ইসলামের উদ্দেশে জবাবে বলেন, ‘আপনি এভাবে সাউট করেন কেন? আপনার কিছু বলার থাকলে আইনজীবীর মাধ্যমে বলবেন।’

এ সময় আরেক প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ‘আমার মনে হয় জবানবন্দি ভুল করেননি। প্রসিকিউশনের একটাই টার্গেট, একটাই উত্তর চাই। সাক্ষী ১৪ দলের কথা বলায়, তিনি নাম বলতে বলেছেন।

এক পর্যায়ে আসামিপক্ষের আইনজীবীদ মুনসুরুল হক চৌধুরী বলেন, ‘এ বিষয়টি আসামিকে সনাক্তকরণের। আপনারা প্রশ্ন করে নাম বলাচ্ছেন?’ জবাবে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, এটা লিডিং প্রশ্ন না। পরে, সাক্ষী আবার তার জবানবন্দি দিতে শুরু করেন।

প্রসঙ্গত, গত ২৩ জুন আসামিদের বিরুদ্ধে মামলাটির আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়। ওইদিন রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রম শুরু করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কামাল-নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাইয়ে মিরপুরে হত্যাযজ্ঞ কামাল-নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

ট্রাকচালক হোসেন হত্যা হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মানবতাবিরোধী অপরাধ ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মানবতাবিরোধী অপরাধে জাফর ইকবালসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

মানবতাবিরোধী অপরাধে জাফর ইকবালসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

মিয়ানমারে জান্তাকে গ্রাহকদের গোপন তথ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধে ফেঁসে গেল টেলিনর

মিয়ানমারে জান্তাকে গ্রাহকদের গোপন তথ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধে ফেঁসে গেল টেলিনর

আরও পড়ুন

কামাল মজুমদার, নিখিল, ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

কামাল মজুমদার, নিখিল, ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

জুলাইয়ে মিরপুরে হত্যাযজ্ঞ কামাল-নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

কামাল-নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানি হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানি হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম