Logo
Logo
×

Advertisement

জাতীয়

শেখ হাসিনার বিচার নতুনভাবে করার ভারতীয় প্রস্তাব নাকচ চিফ প্রসিকিউটরের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পিএম

শেখ হাসিনার বিচার নতুনভাবে করার ভারতীয় প্রস্তাব নাকচ চিফ প্রসিকিউটরের

Advertisement

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচারের বিষয়ে ভারতের পরামর্শের বিরোধিতা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি প্রশ্ন তুলেছেন, যে দেশে একই অপরাধে দ্বিতীয়বার বিচারের বিধান নেই, সেই দেশ কীভাবে বাংলাদেশকে পুনর্বিচারের পরামর্শ দেয়।

রোববার (১৫ নভেম্বর) বিকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, একই অপরাধে দ্বিতীয়বার বিচারের কোনো আইনগত সুযোগ নেই। একবার বিচার সম্পন্ন হওয়ার পর নতুন করে একই বিষয়ে বিচার করার পদ্ধতিকে ‘ডিনেবো ট্রায়াল’ বা পুনর্বিচার বলা হয়। একসময় ভারত, পাকিস্তান ও বাংলাদেশে এ ধরনের বিধান থাকলেও বর্তমানে তিন দেশেই তা রহিত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ভারতীয় বিচারব্যবস্থায় পুনর্বিচারের বিধান বাতিল করা হয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানেও এ ধরনের বিধান নেই। যে দেশে নিজেরাই এই চর্চা করে না, তারা অন্য একটি দেশকে কীভাবে পুনর্বিচারের পরামর্শ দেয়, তা বোধগম্য নয়। বাংলাদেশে পুনর্বিচারের সুযোগ না থাকলেও আপিলের বিধান রয়েছে।

ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আমিনুল ইসলাম বলেন, মামলার বিচারপ্রক্রিয়া সম্পর্কে ভারত সরকার শুরু থেকেই অবগত ছিল। শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় নেন, তখন বিচার মোকাবিলার জন্য তাকে বাংলাদেশে ফিরে আসার কিংবা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার পরামর্শ দেওয়া হয়নি কেন?

তিনি আরও বলেন, বিচার চলাকালে বা আপিলের নির্ধারিত সময়ে এ বিষয়ে উদ্যোগ না নিয়ে সময় পার হওয়ার পর এখন পুনর্বিচারের পরামর্শ দেওয়া হচ্ছে। এ ধরনের বক্তব্য প্রত্যাখ্যান করে তিনি বলেন, একই অপরাধে দ্বিতীয়বার বিচার করার কোনো আইনগত সুযোগ নেই।

শেখ হাসিনার আপিলের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, সরকার কিংবা চিফ প্রসিকিউটর কেউ ব্যক্তিগতভাবে কাউকে আপিলের সুযোগ দিতে পারেন না। এটি সম্পূর্ণ আইনের বিষয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩ আওয়ামী লীগ সরকারই প্রণয়ন করেছিল। ২০১০ সালে ওই আইনের অধীনে বিচারপ্রক্রিয়া পরিচালনার জন্য বিধিমালাও তৈরি করা হয়। ২০২৪ সালের আগ পর্যন্ত এসব আইন ও বিধিমালার অধীনেই ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার আপিলের বিধান পরিবর্তন করেনি। বিদ্যমান আইনে আপিলের যে সুযোগ রয়েছে, সেটিই কার্যকর হবে। আইনে কোনো বিধান না থাকলে সরকার, ট্রাইব্যুনাল কিংবা চিফ প্রসিকিউটরের কারও নতুন করে সেই সুযোগ দেওয়ার এখতিয়ার নেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসিনাকে ফেরানোর আলোচনা: প্রত্যর্পণ চুক্তিতে আসলে কী আছে

হাসিনাকে ফেরানোর আলোচনা: প্রত্যর্পণ চুক্তিতে আসলে কী আছে

হাসিনা তুই দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়

নয়নের নতুন স্লোগান হাসিনা তুই দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়

ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা ফিরতে না পারলে...

ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা ফিরতে না পারলে...

দেশে থাকা আ.লীগ নেতাকর্মীদের বিপদ...

দেশে থাকা আ.লীগ নেতাকর্মীদের বিপদ...

যে দুটি বড় কারণে শেখ হাসিনার পতন হয়েছে

যে দুটি বড় কারণে শেখ হাসিনার পতন হয়েছে

পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই

রুহুল কবির রিজভী পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই

আরও পড়ুন

তিন জেলায় নতুন ডিসি

তিন জেলায় নতুন ডিসি

গোপালগঞ্জে নতুন ডিসি-এসপি পাঠাল সরকার

গোপালগঞ্জে নতুন ডিসি-এসপি পাঠাল সরকার

শেখ হাসিনার বিচার নতুনভাবে করার ভারতীয় প্রস্তাব নাকচ চিফ প্রসিকিউটরের

শেখ হাসিনার বিচার নতুনভাবে করার ভারতীয় প্রস্তাব নাকচ চিফ প্রসিকিউটরের

এসপি জাহাংগীরের ৪ দিনের রিমান্ড

এসপি জাহাংগীরের ৪ দিনের রিমান্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম