|
ফলো করুন |
|
|---|---|
দেশের তিন জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) দিয়েছে সরকার।
রোববার (১৫ নভেম্বর) গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা হবিগঞ্জ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফারজকে গোপালগঞ্জে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গায় ও মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

