Logo
Logo
×

Advertisement

রাজনীতি

চট্টগ্রাম-১৪ আসনে হাজার ভোটের জন্য কপাল পুড়ল অলিপুত্র ওমরের

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৬ পিএম

চট্টগ্রাম-১৪ আসনে হাজার ভোটের জন্য কপাল পুড়ল অলিপুত্র ওমরের

অধ্যাপক ওমর ফারুক

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজারখানেক ভোটের জন্য জয় পাননি এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুক। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদ।

জসিম উদ্দিন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৬ হাজার ৪৯৩, অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থিত ছাতা প্রতীকের প্রার্থী ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট।  তাদের ভোটের ব্যবধান ১ হাজার ২৬।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘোষিত প্রাথমিক ফলাফলে এ তথ্য জানা যায়।  পরে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

ওমর ফারুক এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের ছেলে। আসনটি থেকে অলি আহমেদ একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি আর ভোটে অংশ না নেওয়ার ঘোষণা দেন এবং নিজের ছেলেকে এ আসনের প্রার্থী হিসেবে প্রচার করেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এ সরকার বিএনপির সরকার না, হাসিনার সরকার: অলি আহমেদ

এ সরকার বিএনপির সরকার না, হাসিনার সরকার: অলি আহমেদ

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

রিজওয়ানাকে একহাত নিলেন কর্নেল অলি

রিজওয়ানাকে একহাত নিলেন কর্নেল অলি

হাসিনার স্টাইলে বর্তমান সরকার দেশ পরিচালনা করছে: কর্নেল অলি

হাসিনার স্টাইলে বর্তমান সরকার দেশ পরিচালনা করছে: কর্নেল অলি

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন

চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী

চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের আশ্বাস জামায়াতের

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের আশ্বাস জামায়াতের

সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না

সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি

জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম