Logo
Logo
×

Advertisement

রাজনীতি

রিজওয়ানাকে একহাত নিলেন কর্নেল অলি

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম

রিজওয়ানাকে একহাত নিলেন কর্নেল অলি

রিজওয়ানা হাসান (বামে) ও অলি আহমদ। ফাইল ছবি

Advertisement

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসানকে একহাত নিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

তিনি বলেন, রিজওয়ানার মতো ‘মেয়ে’ ছিল বিধায় ১১ দলীয় জোট ক্ষমতায় আসতে পারেনি। আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই। কারণ তারা ইসলাম ধর্মে বিশ্বাস করে না। তারা নামাজ পড়ে না। আল্লাহ-রাসুলে বিশ্বাস করে না। যার কারণে মুসলমানদের তারা ক্ষমতায় আসতে দেয় নাই।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম অভিমুখী লংমার্চে কুমিল্লার পথসভায় তিনি এসব কথা বলেন। 

কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ১১ দলীয় জোট ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে। এখন মানুষের মুখে মুখে রয়েছে ডিসেম্বরের মধ্যে বিএনপি সরকার ক্ষমতা হারাবে। আপনারা কিছু করেন বা না করেন সরকার নিজের ভারে নিজে পড়ে যাবে। 

তিনি বলেন, ‘এ সরকারকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। বিএনপির রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সময় বলেছিলেন- গ্যাস দে বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে। আমরা তার ভাষায় বলতে চাই গ্যাস দে বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে। ’ 

এলডিপির চেয়ারম্যান বলেন, ‘আজকে যেখানেই যান দুর্নীতি, চাঁদাবাজি, মাস্তানি, জায়গা দখল, মানুষকে হয়রানি এবং মাদকে দেশ এক জাহান্নামে পরিণত হয়েছে। ১১ দলীয় ঐক্যজোট ছাড়া এই দেশে কখনো সুশাসন তৈরি হবে না, এটা দেশবাসীকে বুঝতে হবে। ’

এ সময় ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এ সরকার বিএনপির সরকার না, হাসিনার সরকার: অলি আহমেদ

এ সরকার বিএনপির সরকার না, হাসিনার সরকার: অলি আহমেদ

হাসিনার স্টাইলে বর্তমান সরকার দেশ পরিচালনা করছে: কর্নেল অলি

হাসিনার স্টাইলে বর্তমান সরকার দেশ পরিচালনা করছে: কর্নেল অলি

নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, মতামত দিল আইন মন্ত্রণালয়

নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, মতামত দিল আইন মন্ত্রণালয়

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

রাষ্ট্রপতি নির্বাচনে যেভাবে ভোট দেবেন এমপিরা

রাষ্ট্রপতি নির্বাচনে যেভাবে ভোট দেবেন এমপিরা

বি. চৌধুরীর সঙ্গে কেন বনিবনা হয়নি, জানালেন অলি

বি. চৌধুরীর সঙ্গে কেন বনিবনা হয়নি, জানালেন অলি

আরও পড়ুন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম