Logo
Logo
×

Advertisement

রাজনীতি

স্ত্রী প্রসঙ্গে ফজলুর রহমান

দল মনে করলে তাকেও একটা দায়িত্ব দেওয়া উচিত

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০২:০৩ পিএম

দল মনে করলে তাকেও একটা দায়িত্ব দেওয়া উচিত

Advertisement

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, প্রবীণ আইনজীবী ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান মনে করেন—বিএনপির জন্য অবদান বিবেচনায় নিয়ে তার স্ত্রী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখাকে একটা দায়িত্ব দেওয়া উচিত। যাতে তিনি মানুষের জন্য কাজ করতে পারেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ফজলুর রহমান এসব কথা বলেন।

স্ত্রী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখার ছায়াসঙ্গী হয়ে থাকার বিষয়ে ফজলুর রহমান বলেন, তিনি শুধু জীবনসঙ্গী নন, বরং রাজনৈতিক ও পেশাগত জীবনের সবচেয়ে বড় সহযোগীদের একজন।

 ‘উনি আমার হেল্পিং হ্যান্ড বললে কম বলা হবে, আরও বেশি। সমস্ত কিছু মিলিয়েই আমরা।’

স্ত্রীর রাজনৈতিক সম্পৃক্ততার বিবরণ দিয়ে ফজলুর রহমান জানান, অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা দীর্ঘদিন ধরে রাজনীতি ও আইন পেশার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভাইস চেয়ারম্যান এবং অতীতে বার অ্যাসোসিয়েশন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। প্রায় ২০ বছর আগে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন।

স্ত্রীর রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে ফজলুর রহমান বলেন, ‘সে সিরিয়াস রাজনীতি করে। শুধু আমার স্ত্রী হয়ে থাকবে কেন? দল যদি মনে করে, তারও একটা দায়িত্ব থাকা উচিত। মানুষের জন্য কাজ করার সুযোগ পাওয়া উচিত।’

তিনি বলেন, নিজের রাজনৈতিক জীবনের কঠিন সময়েও স্ত্রী পাশে ছিলেন। ‘আমি যখন জেলে গেছি, তখন সে পুলিশের সামনে দাঁড়িয়েছে। সে চাইলে ঘরে বসে শুধু কান্নাকাটি করতে পারত। কিন্তু সে সেটা করেনি,’ বলেন তিনি।

অ্যাডভোকেট ফজলুর রহমান স্পষ্ট করে বলেন, স্ত্রীর জন্য কোনো নির্দিষ্ট পদ দাবি করছি না। তার ভাষায়, ‘আমি বলছি না তাকে মন্ত্রী বানাও। তবে মানুষের জন্য কাজ করার মতো একটা দায়িত্ব তারও থাকা উচিত।’

পারিবারিক প্রসঙ্গ টেনে ফজলুর রহমান বলেন, তাদের এক ছেলে ব্যারিস্টার, আরেক ছেলে প্রকৌশলী এবং অপর ছেলে একটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা। তাদের মেয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইনজীবী হিসেবে কর্মরত।

প্রসঙ্গত, ফজলুর রহমান কিশোরগঞ্জ-৪ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য। তিনি সুবক্তা হিসেবে সবমহলে পরিচিত। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

হাসিনার মতো করলে তোমাদেরও জনগণ বিদায় করে দেবে: ফজলুর রহমান

হাসিনার মতো করলে তোমাদেরও জনগণ বিদায় করে দেবে: ফজলুর রহমান

‘লিখিত পাশের পর অ্যাডমিট নিয়ে আসবা, যেখানে ফোন করা লাগে করব’

‘লিখিত পাশের পর অ্যাডমিট নিয়ে আসবা, যেখানে ফোন করা লাগে করব’

বেহেশত-দোজখের টিকিট কিনতে না চাইলে খারাপ বানিয়ে দেওয়া হয়: ফজলুর রহমান

বেহেশত-দোজখের টিকিট কিনতে না চাইলে খারাপ বানিয়ে দেওয়া হয়: ফজলুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

রুমিন ফারহানা বা ফজলুর রহমানকে বাইরের ‘এজেন্ট’ মনে করি

ফেসবুক পোস্টে রফিকুল ইসলাম মাদানী রুমিন ফারহানা বা ফজলুর রহমানকে বাইরের ‘এজেন্ট’ মনে করি

আরও পড়ুন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম