Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সরকারি দলের সমালোচনায় মামুনুল হক

Advertisement

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম

সরকারি দলের সমালোচনায় মামুনুল হক

গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক

Advertisement

সরকারি দলের সমালোচনা করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, ঐক্যবদ্ধভাবে জাতির কাছে অঙ্গীকার করার পর নির্বাচিত হয়ে যখন ক্ষমতায় মসনদে বসল- বসার আগেই এমপি হিসেবে শপথ নেওয়ার পরই তারা জনগণের সঙ্গে অতীতের দেওয়া ওয়াদা ভঙ্গ করলেন। তারা সংসদ নির্বাচনের শপথ নিলেন কিন্তু গণভোটের শপথ নিলেন না। সরকারি দল ৬ মিনিট যাওয়ার আগেই জাতির সঙ্গে গাদ্দারি করেছেন।

বৃহস্পতিবার বিকালে শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে শরীয়তপুর জেলা খেলাফত মজলিসের উদ্যোগে তেল, গ্যাস, বিদ্যুতের সংকট নিরসন, সন্ত্রাস চাঁদাবাজির প্রতিবাদে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, আমরা যখন লংমার্চ ও আন্দোলন করেছি তখন এটা নিয়ে নানা রকম কথা আসে। মাত্র ৬ মাস যায়নি- এর মধ্যেই বিরোধী দল আন্দোলন শুরু করে দিয়েছে।

তিনি আরও বলেন, তবে আপনারা যদি সেদিন সংবিধান সংস্কারের পরিষদেও কথা মেনে নিয়ে শপথ নিতেন, এরপর যদি সংবিধান সংস্কার পরিষদ গঠন করে জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের উদ্যোগ গ্রহণ করতেন- তাহলে আমরা ৬ মাস নয়; তিন বছরেও আন্দোলনের প্রয়োজন মনে করতাম না। সংবিধান সংস্কার না করে বারবার সংশোধন করা হলে তা স্থায়ী হয় না। আদালতের কলমের খোচায় তা বাতিল হয়ে যায়। অথবা পরবর্তী সরকার এসে তা বাতিল করে দেয়।

ইসলামী শরিয়া আইনের বিষয়ে তিনি আরও বলেন, ইসলামবিরোধী কোনো আইন বাস্তবায়ন করতে চাইলে তৌহিদী জনতা ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবে।

শরীয়তপুর জেলা খেলাফত মজলিসের আমির মাওলানা সাব্বির আহাম্মেদ উসমানীর সভাপতিত্বে গণসমাবেশে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা জালাল উদ্দিন আহামদ, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য সাইদ আহাম্মেদ হানজালা, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মাওলানা মুহম্মদ উল্লাহ, শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাসেমীসহ অনেকে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

গণভোটের রায় কার্যকর ছাড়া সরকারের বিকল্প পথ নেই: মামুনুল হক

গণভোটের রায় কার্যকর ছাড়া সরকারের বিকল্প পথ নেই: মামুনুল হক

রাষ্ট্রপতির সমালোচনায় মামুনুল হক

রাষ্ট্রপতির সমালোচনায় মামুনুল হক

বিএনপির সমালোচনায় মামুনুল হক

বিএনপির সমালোচনায় মামুনুল হক

‘কুরআন-সুন্নাহবিরোধী আইনের পরিণাম ভোগ করতে হবে’

জামায়াতের বিক্ষোভ-বিভিন্ন সংগঠনের বিবৃতি ‘কুরআন-সুন্নাহবিরোধী আইনের পরিণাম ভোগ করতে হবে’

ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেপাল গেছেন মামুনুল হক

ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেপাল গেছেন মামুনুল হক

আরও পড়ুন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম