Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিএনপির সমালোচনায় মামুনুল হক

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পিএম

বিএনপির সমালোচনায় মামুনুল হক

ছবি: যুগান্তর

Advertisement

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বিএনপির সমালোচনা করে বলেছেন, বিএনপিও বাংলাদেশের মানুষের সঙ্গে সংবিধান সংশোধন ও সংস্কারের কথা বলে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে দলের জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ সমাবেশ হয়।

মামুনুল হক বলেন, আমরা পরিবর্তন চাই, আর বিএনপি চায় ১৯৭২ সালের সংবিধান বহাল রাখতে। তাহলে তারা সারা দেশে তাদের নেতাকর্মীদের চাকরি দিতে পারবে, ক্ষমতা পরিচালনা করতে পারবে। 

তিনি বলেন, জুলাই আইন বাস্তবায়ন করতে হবে। ৩০ হাজার মানুষ যেখানে পঙ্গুত্ববরণ করেছেন, দুঃশাসনের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে এসেছেন, সেই দাবি বাস্তবায়ন না করলে সরকারের বিরুদ্ধেও মানুষ প্রতিবাদ করবে।

সমাবেশে নগরীসহ বিভাগের বিভিন্ন জেলা থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন দলের বরিশাল মহানগর শাখার আহ্বায়ক মুফতি মিজানুর রহমান খান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ.লীগ নেতার গ্রেফতারের প্রতিবাদী পোস্ট শেয়ার করলেন কৃষক দল নেতা

আ.লীগ নেতার গ্রেফতারের প্রতিবাদী পোস্ট শেয়ার করলেন কৃষক দল নেতা

২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী জয়নাল গ্রেফতার

২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী জয়নাল গ্রেফতার

বরিশালে গোপন বৈঠককালে গ্রেফতার ১২

বরিশালে গোপন বৈঠককালে গ্রেফতার ১২

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি নিয়ে ছুটে এলো শিশুকন্যা

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি নিয়ে ছুটে এলো শিশুকন্যা

ডিআইজির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ডিআইজির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু

মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু

আরও পড়ুন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম