Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম

মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু

জিএম মনির হোসেন

Advertisement

বরিশালে সন্ত্রাসবিরোধী মিছিলের মধ্যে অসুস্থ হয়ে যুবদল নেতা জিএম মনির হোসেনের (৫৪) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নগরীর কাটপট্টি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

বরিশাল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জিএম মনির হোসেন বরিশাল মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি নগরীর রোকেয়া আজিম সড়কের বাসিন্দা এবং তিন সন্তানের জনক।

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু জানান, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মঙ্গলবার সকালে বরিশাল জেলা ও মহানগর যুবদল মিছিল বের করে। জিএম মনির মহানগর যুবদলের মিছিলে অংশ নেন। মিছিল নিয়ে কাটপট্টি এলাকায় যাওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান। পরে তাকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মনির হোসেনের মৃত্যু হয়েছে।

মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। মনির যুবদলের সক্রিয় কর্মী ছিলেন।

এদিকে যুবদল নেতা জিএম মনির হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ বিএনপি ও যুবদলের নেতারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ.লীগ নেতার গ্রেফতারের প্রতিবাদী পোস্ট শেয়ার করলেন কৃষক দল নেতা

আ.লীগ নেতার গ্রেফতারের প্রতিবাদী পোস্ট শেয়ার করলেন কৃষক দল নেতা

২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী জয়নাল গ্রেফতার

২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী জয়নাল গ্রেফতার

বরিশালে গোপন বৈঠককালে গ্রেফতার ১২

বরিশালে গোপন বৈঠককালে গ্রেফতার ১২

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি নিয়ে ছুটে এলো শিশুকন্যা

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি নিয়ে ছুটে এলো শিশুকন্যা

ডিআইজির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ডিআইজির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমামকে গণপিটুনি, চাকরি থেকে অব্যাহতি

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমামকে গণপিটুনি, চাকরি থেকে অব্যাহতি

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম