Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমামকে গণপিটুনি, চাকরি থেকে অব্যাহতি

Advertisement

Icon

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমামকে গণপিটুনি, চাকরি থেকে অব্যাহতি

Advertisement

বরিশালের মুলাদীতে মাদ্রাসার শিশু (৬) শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হেলাল উদ্দীন (২১) নামে এক মাদ্রাসাশিক্ষক ও মসজিদের ইমামকে গণপিটুনি দিয়েছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। পরে মাদ্রাসা ও মসজিদের চাকরি থেকে অব্যাহতির শর্তে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন তিনি।

হেলাল উদ্দীন পটুয়াখালীর মহিপুর উপজেলার চাদলী গ্রামের ফারুক হোসেন হাওলাদারের ছেলে। তিনি মুলাদী উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক এবং রাঘুয়া শরীফ বাড়ি জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও ঘটনার বিবরণ সূত্রে জানা যায়, গত রোববার বেলা ১১টার দিকে মাদ্রাসার একটি কক্ষে ৬ বছরের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা চালান শিক্ষক হেলাল উদ্দীন। শিশুটি বাড়িতে ফিরে বিষয়টি তার অভিভাবকদের জানালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

পরবর্তীতে রোববার রাতে এশার নামাজ শেষে স্থানীয়রা রাঘুয়া শরীফ বাড়ি মসজিদ থেকে হেলাল উদ্দীনকে আটক করে। তাকে মুলাদী সদর ইউনিয়নের খালাশিরচর বাংলাবাজার মসজিদের দোতলায় নিয়ে হাত-পা বেঁধে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে রাঘুয়া শরীফ বাড়ি মসজিদের মুসল্লিরা সেখানে উপস্থিত হন এবং হেলাল উদ্দীনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার শর্তে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। ওই রাতেই তাকে শিক্ষকতা ও ইমামতির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

মাদ্রাসার প্রধান মোহতামিম মাওলানা ইউসুফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষক হেলাল উদ্দীনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় রোববার রাতেই তাকে প্রতিষ্ঠান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রাঘুয়া শরীফ বাড়ি জামে মসজিদের মুসল্লি আবুল কালাম হাওলাদার বলেন, শিশুর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এশার নামাজ শেষে ইমামকে কয়েকজন ধরে নিয়ে যান। পরে খালাশিরচর বাংলাবাজার দোতালা মসজিদ থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয় এবং মুচলেকা নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

এ ব্যাপারে মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা জানান, শিশু ধর্ষণচেষ্টা কিংবা শিক্ষককে মারধরের বিষয়ে থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ.লীগ নেতার গ্রেফতারের প্রতিবাদী পোস্ট শেয়ার করলেন কৃষক দল নেতা

আ.লীগ নেতার গ্রেফতারের প্রতিবাদী পোস্ট শেয়ার করলেন কৃষক দল নেতা

২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী জয়নাল গ্রেফতার

২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী জয়নাল গ্রেফতার

বরিশালে গোপন বৈঠককালে গ্রেফতার ১২

বরিশালে গোপন বৈঠককালে গ্রেফতার ১২

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি নিয়ে ছুটে এলো শিশুকন্যা

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি নিয়ে ছুটে এলো শিশুকন্যা

ডিআইজির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ডিআইজির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু

মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম