Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আ.লীগ নেতার গ্রেফতারের প্রতিবাদী পোস্ট শেয়ার করলেন কৃষক দল নেতা

Advertisement

Icon

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পিএম

আ.লীগ নেতার গ্রেফতারের প্রতিবাদী পোস্ট শেয়ার করলেন কৃষক দল নেতা

Advertisement

বরিশালের বাবুগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার গ্রেফতারের প্রতিবাদে দেওয়া ফেসবুক পোস্ট শেয়ার করাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

জাহাঙ্গীরনগর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মো. শহীদ প্যাদার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই পোস্ট শেয়ার হওয়ার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৬ সেপ্টেম্বর রাতে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার সদস্য নূরে আলম বেপারীকে বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল গ্রেফতার করে। একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গ্রেফতারের পর আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রতিবাদ জানিয়ে বিভিন্ন পোস্ট দেন। এর মধ্যে স্বেচ্ছাসেবক লীগের নেতা আব্দুল আলীমের দেওয়া একটি পোস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মো. শহীদ প্যাদা।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা ও মন্তব্য শুরু হয়। বিশেষ করে বিএনপির সহযোগী সংগঠন কৃষক দলের একজন নেতার অ্যাকাউন্ট থেকে আওয়ামী লীগ নেতার গ্রেফতারের প্রতিবাদী পোস্ট শেয়ার হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে।

এ বিষয়ে মো. শহীদ প্যাদা বলেন, তিনি ইচ্ছাকৃতভাবে পোস্টটি শেয়ার করেননি। ভুলক্রমে পোস্টটি তার অ্যাকাউন্টে শেয়ার হয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে একটি মহল তাকে নিয়ে অপপ্রচার ও সমালোচনা করছে বলেও দাবি করেন তিনি।

শহীদ প্যাদা আরও বলেন, ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।

বাবুগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন তালুকদার বলেন, অতি উৎসাহী হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকা উচিত। কোনো কৃষক দল নেতা এ ধরনের পোস্ট শেয়ার করে থাকলে তা সংগঠনের রাজনৈতিক ও সাংগঠনিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী জয়নাল গ্রেফতার

২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী জয়নাল গ্রেফতার

বরিশালে গোপন বৈঠককালে গ্রেফতার ১২

বরিশালে গোপন বৈঠককালে গ্রেফতার ১২

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি নিয়ে ছুটে এলো শিশুকন্যা

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি নিয়ে ছুটে এলো শিশুকন্যা

ডিআইজির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ডিআইজির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু

মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমামকে গণপিটুনি, চাকরি থেকে অব্যাহতি

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমামকে গণপিটুনি, চাকরি থেকে অব্যাহতি

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম