Logo
Logo
×

Advertisement

রাজনীতি

রাষ্ট্রপতির সঙ্গে সাইফুল হকের সাক্ষাৎ, গণতান্ত্রিক অভিযাত্রা নিয়ে আলোচনা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম

রাষ্ট্রপতির সঙ্গে সাইফুল হকের সাক্ষাৎ, গণতান্ত্রিক অভিযাত্রা নিয়ে আলোচনা

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

Advertisement

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ হয়। এ সময় সাইফুল হকের সঙ্গে দলটির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সাইফুল হক জাতীয় সংসদে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হয়ে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান।

সাইফুল হক বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচন এবং তার দায়িত্ব গ্রহণ দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাষ্ট্রের প্রধান অভিভাবক হিসেবে তিনি প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বহুত্ববাদী ধারায় দেশকে এগিয়ে নিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও দেশের গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীসহ দেশের জনগণের সাহসী ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষাকে কেনাবেচার পণ্য বানানো যাবে না: সাইফুল হক

শিক্ষাকে কেনাবেচার পণ্য বানানো যাবে না: সাইফুল হক

বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা আরও বৃদ্ধি পাবে: সাইফুল হক

বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা আরও বৃদ্ধি পাবে: সাইফুল হক

অফিস সহকারী শিবু মোহান্তের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক

অফিস সহকারী শিবু মোহান্তের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক

‘বিদেশনির্ভর জ্বালানি নীতির কারণেই গ্যাস-বিদ্যুতের সংকট ঘনীভূত হয়েছে’

‘বিদেশনির্ভর জ্বালানি নীতির কারণেই গ্যাস-বিদ্যুতের সংকট ঘনীভূত হয়েছে’

জুলাই শহীদরা কোনো শক্তি বা গোষ্ঠীর এজেন্ডার জন্য জীবন দেননি: সাইফুল হক

জুলাই শহীদরা কোনো শক্তি বা গোষ্ঠীর এজেন্ডার জন্য জীবন দেননি: সাইফুল হক

জুলাই গণ-অভ্যুত্থান ব্যর্থ হতে দেওয়া যাবে না: সাইফুল হক

জুলাই গণ-অভ্যুত্থান ব্যর্থ হতে দেওয়া যাবে না: সাইফুল হক

আরও পড়ুন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম