Logo
Logo
×

Advertisement

রাজনীতি

আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের মিছিল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম

আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের মিছিল

Advertisement

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রাজধানীতে মিছিল করেছে ছাত্রদল। দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান এতে নেতৃত্ব দেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় মগবাজার মোড় থেকে শুরু হয়ে ওয়্যারলেস মোড়, মৌচাক, মালিবাগ, শান্তিনগর মোড় হয়ে মগবাজার সেঞ্চুরি মার্কেটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে আদনান বলেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী সন্ত্রাসীরা নতুন করে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। যেকোনো ধরনের নৈরাজ্যকর তৎপরতা ছাত্রদলের নেতৃত্বে রাজপথে কঠোর ভাবে প্রতিহত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক আবুল হোসেন হাওলাদার আশিক, মো. রুহুল আমিন, সহসাংগঠনিক সম্পাদক মো. আরিফ সিকদার, মেহেদী হাসান সোহাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান, সাবেক সহসভাপতি মো. মারজুক সাকিব, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আকাশসহ ঢাকাস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর ও থানা ছাত্রদলের কয়েকশ নেতাকর্মী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

কেক রেখে পালাল ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা

কেক রেখে পালাল ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

গুলিস্তানে ড্রেনে লুকিয়ে ছিলেন আ.লীগ নেতা, অতঃপর...

গুলিস্তানে ড্রেনে লুকিয়ে ছিলেন আ.লীগ নেতা, অতঃপর...

আরও পড়ুন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম