Logo
Logo
×

Advertisement

রাজনীতি

গুম খুন অপহরণ মিথ্যা মামলা আ.লীগের ঐতিহ্য: খন্দকার মারুফ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম

গুম খুন অপহরণ মিথ্যা মামলা আ.লীগের ঐতিহ্য: খন্দকার মারুফ

দাউদকান্দিতে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। ছবি: যুগান্তর

Advertisement

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিগত দিনের ফ্যাসিবাদ চরিত্রের বর্ণনা দিয়ে বলেছেন, ‘গুম, খুন, অপহরণ, আয়নাঘর, জেল-জুলুম, মিথ্যা মামলা ও জনদুর্ভোগ সৃষ্টি’ হচ্ছে আওয়ামী লীগের ঐতিহ্য। 

তিনি বলেন, আওয়ামী লীগের কাছে আইনের শাসন, জনজীবনে স্বাচ্ছন্দ্য এবং জানমালের নিরাপত্তা আশা করা তুচ্ছ, গুরুত্বহীন। দেশের মানুষ শান্তি ও নিরাপদে থাকুক, ফ্যাসিস্ট আওয়ামী লীগ কখনই তা চায় না। জনগণকে দুর্ভোগে ফেলে তারা আনন্দ উপভোগ করে। এটা হলো আওয়ামী লীগের চরিত্র।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাস স্টেশনে ছাত্রদল নেতা সাইফুল ইসলামের ৬ষ্ঠ গুম দিবসে ‘তার সন্ধান ও গুমে জড়িতদের গ্রেফতার’ দাবিতে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মারুফ গুমের শিকার সাইফুল ইসলামের দ্রুত সন্ধান এবং জড়িতদের গ্রেফতারের জন্যে সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, বিএনপি সরকার সর্বদাই ভিন্নমত ও আদর্শের নেতাকর্মী, বিশিষ্ট ব্যক্তিদের মতামতের গুরুত্ব দেন। বিগত ১৬ বছর বিএনপি, ভিন্নমত ও আদর্শের মানুষেরাই ছিল ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রধান টার্গেট। তারাই গুম, খুন, অপহরণ, আয়নাঘর, জেল-জুলুম ও দুর্ভোগের শিকার হয়েছে। ছাত্রদল নেতা সাইফুল ইসলামও তাদেরই একজন। তিনি ছিলেন একজন মেধাবী প্রতিশ্রুতিশীল যুবক। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে কোথায় গেছে, আজও তার পরিবার কোনো হদিস পায়নি। এমন নৃশংস ও বেদনাদায়ক ঘটনা মেনে নেওয়া যায় না। 

তিনি বলেন, ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দলবল নিয়ে পালিয়েছে। কিন্তু তাদের ষড়যন্ত্র বন্ধ হয়নি। শেখ হাসিনা ও তার নেতারা বিদেশে বসে মাতৃভূমি বাংলাদেশে সহিংসতা ছড়িয়ে দিতে বিভিন্ন ছক তৈরি করছে। ইতোমধ্যে ওরা তা জানান দিয়েছে।

ড. খন্দকার মারুফ বলেন, গত ৭ মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দেশ দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ায় জনগণ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে। দেশের মানুষ ভালো থাকলে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের সহ্য হয় না। দেশ এখন স্থিতিশীল থাকায় আওয়ামী ফ্যাসিস্টরা কুকর্ম করার চিন্তায় অস্থির হয়ে উঠেছে। নানা হুমকি-ধমকি দিচ্ছে। দেশের শান্তিপ্রিয় জনগণ আওয়ামী লীগের সব ষড়যন্ত্র, সহিংসতার অপচেষ্টা নস্যাৎ করে দিবে, ইনশাআল্লাহ। 

তিনি জনগণের জানমাল এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও অশুভ তৎপরতা মোকাবিলার জন্য ঐক্যবদ্ধ বীর যোদ্ধা হয়ে মাঠে থাকতে তৃণমূল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

গুমের শিকার সাইফুলের পরিবার এই প্রতিবাদ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম। 

আরও উপস্থিত ছিলেন, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. লিয়াকত আলী, মানবাধিকার কর্মী মো. মঞ্জুর হোসেন ঈসা, দাউদকান্দি উপজেলা বিএনপি নেতা এমএ লতিফ ভূঁইয়া, ভিপি জাহাঙ্গীর আলম, জসিমউদ্দিন আহমেদ, এনামুল হক সফর তালুকদার, গুম সাইফুলের বড় ভাই মো. জহিরুল ইসলাম, ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া, আরিফ মাহামুদ, মো. সালাউদ্দিন ভূঁইয়া, শরীফ চৌধুরী, রোমান খন্দকার, আসিফ কবির, আবদুল বাসেদ ও লিমন খন্দকার প্রমুখ। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম খানের

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম খানের

জাতিসংঘে জিয়া পরিবারের তিন সদস্যের ভাষণ এক ‘নতুন ইতিহাস’

ড. খন্দকার মারুফ হোসেন জাতিসংঘে জিয়া পরিবারের তিন সদস্যের ভাষণ এক ‘নতুন ইতিহাস’

নোয়াখালীতে বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীর ঐক্যের শপথ

নোয়াখালীতে বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীর ঐক্যের শপথ

আরও পড়ুন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম