Logo
Logo
×

Advertisement

খেলা

দীর্ঘ অপেক্ষার সমাপ্তি, সৌদি লিগ চ্যাম্পিয়ন রোনালদোর আল নাসর

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৫:৪৬ এএম

দীর্ঘ অপেক্ষার সমাপ্তি, সৌদি লিগ চ্যাম্পিয়ন রোনালদোর আল নাসর

Advertisement

দীর্ঘ প্রতীক্ষার পর ঘরোয়া শিরোপার স্বাদ পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার ডামাককে ৪-১ গোলে হারিয়ে সৌদি প্রো লিগের শিরোপা জিতল আল নাসর। রোনালদো নিজে দুটি গোল করেছেন। আল হিলাল মাত্র দুই পয়েন্ট পিছিয়ে মৌসুম শেষ করেছে।

শেষ আধঘণ্টায় রোনালদোর ফ্রি-কিক ও কাছ থেকে করা গোলে শিরোপা নিশ্চিত হয়। ৬৩ মিনিটে দারুণ এক ফ্রি কিকে বল জালে জড়ান তিনি। নয় মিনিট পরে ছয় গজ বক্সের কিনারে কাট-ব্যাক পেয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি।

শেষ মুহূর্তগুলো মাঠের বাইরে বেঞ্চ থেকে দেখতে দেখতে কাঁদলেন ৪১ বছর বয়সী রোনালদো।

২০২০ সালে জুভেন্টাসের হয়ে সিরি আ জেতার পর কোনো বড় ক্লাব শিরোপা পাননি তিনি। ২০২৩ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেডে অসুখী সময় কাটিয়ে সৌদি আরবে আসেন রোনালদো। বিশাল সংবর্ধনায় স্বাগত পান তিনি।

এই শিরোপায় ইংলিশ, স্প্যানিশ ও ইতালিয়ান লিগের পাশে সৌদি লিগও যোগ হলো তার তালিকায়। এর আগে পাঁচটি চ্যাম্পিয়নস লিগও জিতেছেন তিনি।

রোনালদো সৌদি লিগে তার প্রথম দুই মৌসুমে শীর্ষ গোলদাতা ছিলেন। এখন তার ক্যারিয়ার গোল সংখ্যা ৯৭৩। হাজারের মাইলফলক এখন দরজায় কড়া নাড়ছে।

তার সৌদি যাত্রা সবসময় মসৃণ ছিল না। ২০২৪ সালে কিং'স কাপ ফাইনালে আল হিলালের কাছে টাইব্রেকারে হেরে কাঁদতে দেখা গিয়েছিল তাকে। এই মৌসুমে বেনজেমা প্রতিদ্বন্দ্বী দল আল হিলালে চলে যাওয়ার প্রতিবাদে আল নাসরের তিন ম্যাচ  বয়কটও করেন তিনি। 

রোনালদো ২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়ার পর বড় তারকাদের সৌদি লিগে আসার দরজা খুলে যায়। নেইমার ও কারিম বেনজেমার মতো তারকারাও এরপর সৌদিতে পাড়ি জমান।

রোনালদোর সামনে এখন বিশ্বকাপের হাতছানি। এই সপ্তাহে পর্তুগালের দলে নাম আসায় ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পাবেন পুরুষ ফুটবলের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা। তার আন্তর্জাতিক গোল সংখ্যা ১৪৩।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

এক হাজার গোলের টার্গেট রোনালদোর

এক হাজার গোলের টার্গেট রোনালদোর

জাতীয় দলে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে যা বললেন কোচ

জাতীয় দলে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে যা বললেন কোচ

খেলোয়াড়ের পর এবার আল-নাসরের মালিকানাতেও রোনালদো?

খেলোয়াড়ের পর এবার আল-নাসরের মালিকানাতেও রোনালদো?

যে অভ্যাস রোনালদোকে ৪১ বছরেও রেখেছে দুর্দান্ত ফিট

যে অভ্যাস রোনালদোকে ৪১ বছরেও রেখেছে দুর্দান্ত ফিট

৮৭ বছরের রেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

৮৭ বছরের রেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

আরও পড়ুন

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম