Logo
Logo
×

Advertisement

খেলা

একের পর এক বিতর্কের পালটা জবাব দিলেন পিসিবি সভাপতি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম

একের পর এক বিতর্কের পালটা জবাব দিলেন পিসিবি সভাপতি

Advertisement

মাঠের পারফরম্যান্সে ব্যর্থতা, আর মাঠের বাইরে একের পর এক বিতর্ক—সব মিলিয়ে কঠিন সময় পার করছে পাকিস্তান ক্রিকেট। ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হারের পর সমালোচনাও তীব্র হয়েছে।

তবে এসব সমালোচনাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। বরং সমালোচকদের পালটা জবাব দিয়েছেন তিনি, আক্রমণ করেছেন সাবেক ক্রিকেটারদের একটি অংশকেও।

ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচেই হতাশাজনক পারফরম্যান্স করেছে পাকিস্তান। টেস্ট ক্রিকেটে দলটির খারাপ সময় অবশ্য বেশ কিছুদিন ধরেই চলছে। ইংল্যান্ডের বিপক্ষে পরপর দুই হারের পর সিরিজের মাঝপথেই প্রধান কোচ ও বোলিং কোচকে সরিয়ে দিয়েছে পিসিবি।

একই সঙ্গে সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের পরিবর্তে নতুন করে যাদের দলে নেওয়া হয়েছে, তারা এখনো ভিসার অপেক্ষায় রয়েছেন। এর মধ্যেই নির্বাচক মিসবাহ-উল-হকও পদত্যাগ করেছেন।

এমন পরিস্থিতিতে বিশ্ব ক্রিকেটে পাকিস্তানকে নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। দেশের ভেতরেও ক্রিকেটার ও বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। সিরিজ চলাকালে একের পর এক সিদ্ধান্ত নেওয়ায় পিসিবির সমালোচনা করেছেন রমিজ রাজা, শহিদ আফ্রিদিসহ সাবেক অনেক ক্রিকেটার।

তবে এসব সমালোচনার জবাবে নাকভি জানিয়েছেন, তিনি এতে বিচলিত নন। পাকিস্তানের জিও নিউজকে তিনি বলেন, ‘আমি কখনও সমালোচনাকে ভয় পাইনি, কখনও পাবও না। যারা নিজেরা কিছুই অর্জন করেননি, তাদের সমালোচনা কোনো গুরুত্ব বহন করে না।’

পাকিস্তান ক্রিকেট নিয়ে উদ্বেগ প্রকাশকারীদের নিয়েও প্রশ্ন তোলেন পিসিবি সভাপতি। তার ভাষায়, ‘পাকিস্তান ক্রিকেট নিয়ে যারা দুর্ভাবনার কথা বলছে, তাদের আসলে ক্রিকেট নিয়ে ভাবনা নেই। তাদের সমস্যা আমাকে নিয়ে।’

নিজের দায়িত্ব নেওয়ার পর পাকিস্তান ক্রিকেটের উন্নতি হয়েছে দাবি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের উদাহরণ দেন নাকভি, ‘টেস্ট ম্যাচে যা ঘটেছে, তা অবশ্যই ঠিক। আমরা এই দুটি ম্যাচ হেরেছি। কিন্তু আমি বিশ্বাস করি, আগামী দিনে আমরা উন্নতি করব, ঠিক যেমনটা আমরা ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে করেছি। যারা বলে আমি আসার পর থেকে দেশের ক্রিকেট ধ্বংস হয়ে গেছে, তাদের তো সেটাও দেখা উচিত, আগে র‌্যাঙ্কিং কোথায় ছিল। আমরা ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে অষ্টম ছিলাম এবং এখন আমরা পঞ্চম, টি-টোয়েন্টিতে আমরা নবম থেকে ষষ্ঠ স্থানে উঠে এসেছি।’

ইংল্যান্ডে দলের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ না করলেও ক্রিকেটারদের পাশে থাকার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে সিরিজের মাঝপথে দলে ব্যাপক পরিবর্তনের সিদ্ধান্তের পক্ষেও যুক্তি দিয়েছেন পিসিবি সভাপতি।

নাকভি বলেন, ‘আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, দক্ষিণ আফ্রিকা তো নামিবিয়ার কাছে হেরেছে (চলতি ত্রিদেশীয় সিরিজে), আয়ারল্যান্ডের কাছে হেরেছে ভারত (গত জুনে), তাতে কি সেখানেই ক্রিকেট শেষ হয়ে গেছে? হ্যাঁ, একটা বিষয় গুরুত্বপূর্ণ হলো আমাদের এখানে যাকে প্রয়োজন, তাকে আমরা অবশ্যই দলে নেব।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

ফোন জব্দ, দুশ্চিন্তায় রিজওয়ান!

ফোন জব্দ, দুশ্চিন্তায় রিজওয়ান!

প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন পাকিস্তানি ক্রিকেটার

প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন পাকিস্তানি ক্রিকেটার

রশিদ খানকে টপকে টি-টোয়েন্টির এক নম্বর বোলার আবরার

রশিদ খানকে টপকে টি-টোয়েন্টির এক নম্বর বোলার আবরার

বিশ্বের সেরা টি-টোয়েন্টি দলগুলোর একটি পাকিস্তান: হেসন

বিশ্বের সেরা টি-টোয়েন্টি দলগুলোর একটি পাকিস্তান: হেসন

ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য

ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য

আরও পড়ুন

সোহেল রানা বাদ, বাংলাদেশ একাদশে ৪ বদল

সোহেল রানা বাদ, বাংলাদেশ একাদশে ৪ বদল

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম