Logo
Logo
×

Advertisement

খেলা

নাকভির হাত থেকে কেন ট্রফি নেয়নি ভারত, জানাল বিসিসিআই

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পিএম

নাকভির হাত থেকে কেন ট্রফি নেয়নি ভারত, জানাল বিসিসিআই

সংগৃহীত ছবি

Advertisement

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নাকভির কাছ থেকে নারী এশিয়া কাপের ট্রফি না নেওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।

২০২৫ সালের এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলা আর এরপর ভারত সরকারের অপারেশন সিঁদুর শুরুর পর ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়। বহুজাতিক টুর্নামেন্টে দুই দল একে অপরের বিপক্ষে খেলা চালিয়ে গেলেও, ম্যাচ শেষে চিরাচরিত হাত মেলানো বন্ধ হয়ে গেছে। গত বছর পুরুষ দলও নাকভির কাছ থেকে এশিয়া কাপের ট্রফি নিতে অস্বীকার করেছিল।

রোববার ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারানোর পর একই অবস্থান নেয় নারী দলও। তারা এসিসির সহ-সভাপতি খালিদ আল জারুনির কাছ থেকে ট্রফি নিতে রাজি থাকলেও নাকভি নিজের অবস্থান থেকে সরেননি।

সাইকিয়া আইএএনএসকে বলেন, ‘আমাদের পুরুষ দল দেড় বছর আগে এশিয়া কাপ জিতেছিল। এরপর ২০২৫ সালের এপ্রিলে পেহেলগাম ঘটনার পর আমাদের গোটা পরিস্থিতি বদলে যায়। এরপর দেশবাসীর পক্ষ থেকে চাপ ছিল যে আমরা যেন প্রতিবেশী দেশের সঙ্গে কোনো সম্পর্ক না রাখি, ক্রিকেটও না খেলি। কিন্তু আমাদের সরকারের নীতি হলো বহুজাতিক টুর্নামেন্টে আমাদের প্রতিটি দেশের বিপক্ষে খেলতে হবে। তাই আমরা সেই নীতি মেনেই বিসিসিআই প্রতিটি দলের বিপক্ষে খেলার জন্য দল পাঠায়।’

তিনি আরও বলেন, ‘কিন্তু এর অর্থ এই নয় যে আমরা খেলব আর তাদের বেঁধে দেওয়া সব শর্ত মেনে নেব। যে দেশের সঙ্গে আমাদের সম্পর্ক আগে থেকেই খারাপ ছিল, আর ২০২৫ সালের এপ্রিলের পর যা আরও অনেক খারাপ হয়েছে, আমাদের অভিযান এখনো চলছে। তাদের একজন গুরুত্বপূর্ণ নেতা [নাকভি] আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন, তার কাছ থেকে আমরা ট্রফি নিতে পারি না।’

তিনি বলেন, ‘এক বছর আগে পুরুষদের এশিয়া কাপেও আমরা ট্রফি নিইনি। আমাদের নারী দলও আজ সেই সিদ্ধান্তের সঙ্গে সংহতি জানিয়ে একই সিদ্ধান্ত নিয়েছে, একই রকম পরিস্থিতিতে ট্রফি নেয়নি।’

তবে ফাইনালের সময় রয়্যাল বক্সে নাকভির সঙ্গে নিজের সাক্ষাতের বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি সাইকিয়া। সেখানে বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লাও উপস্থিত ছিলেন।

সাইকিয়া বলেন, ‘এমন নয় যে আমরা কারো সঙ্গে দেখা করব না। টস থেকে শুরু করে খেলা শেষ হওয়া পর্যন্ত আমি রয়্যাল বক্সের বাইরে বসেছিলাম। যিনিই এসেছেন, ম্যাচের মধ্যে তার সঙ্গে আমার দেখা হয়েছে। শুক্লাজি এসে আমার পাশে বসেছিলেন। আপনি যার কথা বলছেন [নাকভি], তিনিও এসে উপ-চেয়ারম্যান খালিদের পাশে বসেছিলেন। এটা স্বাভাবিক রীতি, যিনিই আসুন আমরা তার সঙ্গে দেখা করি, কথা বলি।’

জট না খোলা নিয়ে কোনো আক্ষেপ নেই বলে জানান সাইকিয়া। তিনি বলেন, ‘আজকের পরিস্থিতি সমাধানের চেষ্টাও আমরা করেছিলাম, কিন্তু তা সফল হয়নি। এতে আমাদের কোনো আক্ষেপ নেই। আমাদের লক্ষ্য কে ট্রফি দেবে তা নিয়ে ছিল না। আমাদের একমাত্র লক্ষ্য ছিল ভারতীয় দল যেন সহজে ম্যাচ জেতে, আর আমরা তাতে সফল হয়েছি।’

পুরো এশিয়া কাপে অপরাজিত থেকে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ভারতীয় নারী দলের প্রশংসাও করেন সাইকিয়া। তিনি জানান, এখন সবার মনোযোগ আইচি-নাগোয়ায় আসন্ন এশিয়ান গেমসের দিকে। নারীদের টি-টোয়েন্টি ইভেন্ট শুরু হবে ১৭ সেপ্টেম্বর। পরদিন কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জাপানের মুখোমুখি হবে ভারত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

ফোন জব্দ, দুশ্চিন্তায় রিজওয়ান!

ফোন জব্দ, দুশ্চিন্তায় রিজওয়ান!

হতে পারতেন সর্বকালের সেরা ক্রিকেটার, সেই তার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম

হতে পারতেন সর্বকালের সেরা ক্রিকেটার, সেই তার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম

প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন পাকিস্তানি ক্রিকেটার

প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন পাকিস্তানি ক্রিকেটার

আরও পড়ুন

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম