Logo
Logo
×

Advertisement

খেলা

শচীনকে পেরিয়ে টেলরের নতুন বিশ্ব রেকর্ড

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম

শচীনকে পেরিয়ে টেলরের নতুন বিশ্ব রেকর্ড

Advertisement

প্রায় ১২ বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে খেলতে নেমেই ইতিহাস গড়েছেন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর। মাঠে নামার সঙ্গে সঙ্গে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের বিশ্ব রেকর্ড নিজের করে নিয়েছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক।

এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার। ১৯৮৯ সালের ডিসেম্বর থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত ওয়ানডে খেলেছিলেন তিনি। সব মিলিয়ে তার ওয়ানডে ক্যারিয়ারের দৈর্ঘ্য ছিল ২২ বছর ৯১ দিন।

২০০৪ সালের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল টেলরের। মঙ্গলবার হারারেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে জায়গা পেয়ে মাঠে নামার মাধ্যমে তার ওয়ানডে ক্যারিয়ারের ব্যাপ্তি দাঁড়িয়েছে ২২ বছর ১৪৭ দিনে। ফলে টেন্ডুলকারকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছেন ৪০ বছর বয়সি এই ব্যাটার। সিরিজের বাকি দুই ম্যাচেও খেললে তার এই রেকর্ডের ব্যবধান আরও বাড়বে।

তবে ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যাচ ও রানের রেকর্ড এখনো শচীন টেন্ডুলকারের দখলে। ৪৬৩টি ওয়ানডেতে ভারতের এই কিংবদন্তি সংগ্রহ করেছেন ১৮ হাজার ৪২৬ রান—দুটিই বিশ্ব রেকর্ড।

অন্যদিকে, টেলর এখন পর্যন্ত ২০৮টি ওয়ানডে খেলেছেন। তার ব্যাট থেকে এসেছে ১১টি সেঞ্চুরি ও ৩৯টি ফিফটি, মোট রান ৬ হাজার ৭০৪।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শচীনের ২২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন রুট

শচীনের ২২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন রুট

রাজার ব্যাটে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর

রাজার ব্যাটে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর

শচীনকে ছাড়িয়ে ওয়ানডে ইতিহাসে নতুন রেকর্ড টেইলরের

শচীনকে ছাড়িয়ে ওয়ানডে ইতিহাসে নতুন রেকর্ড টেইলরের

জিম্বাবুয়ের হয়ে খেলতে চেয়েছিলেন অজি অধিনায়ক

জিম্বাবুয়ের হয়ে খেলতে চেয়েছিলেন অজি অধিনায়ক

শচীনের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন রুট

শচীনের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন রুট

শচীনকে ছুঁয়ে টেস্ট ইতিহাসে রুটের নতুন রেকর্ড

শচীনকে ছুঁয়ে টেস্ট ইতিহাসে রুটের নতুন রেকর্ড

আরও পড়ুন

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম