Logo
Logo
×

Advertisement

খেলা

শচীনের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন রুট

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ এএম

শচীনের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন রুট

সংগৃহীত

Advertisement

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। শেষটাও ফিফটি দিয়ে করেছেন জো রুট। তাতে একটি রেকর্ডের তালিকায় তিনি চূড়ায় উঠেছেন এককভাবে। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ফিফটির রেকর্ডে রুট পেছনে ফেলেছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে।

শনিবার পাকিস্তানের বিপক্ষে এজবাস্টন টেস্টে রান তাড়ায় অপরাজিত ৬২ রানের ইনিংসে দলের জয় নিশ্চিত করে ফেরেন ইংল্যান্ড অধিনায়ক। ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে তার ৬৯তম ফিফটি এটি। সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির (৫১) রেকর্ডধারী শচীন ২০০ ম্যাচে ৬৮টি ফিফটি নিয়ে শেষ করেন ক্যারিয়ার। তার চেয়ে ৩১ ম্যাচ কম খেলে রেকর্ডটি নিজের করে নিলেন রুট।

হেডিংলিতে প্রথম টেস্টে ৬৬ রানের ইনিংসে শচীনের পাশে বসেছিলেন তিনি। এই তালিকায় তাদের পরে আছেন শিবনারায়ণ চন্দরপল (৬৬), অ্যালান বোর্ডার (৬৩), রাহুল দ্রাবিড় (৬৩) ও রিকি পন্টিং (৬২)।

টেস্টে সবচেয়ে বেশি ৫০ ছোঁয়া ইনিংসের রেকর্ড অবশ্য এখনো শচীনের, ১১৯টি (৫১ সেঞ্চুরি ও ৬৮ ফিফটি)। এখানে দুই নম্বরে আছেন রুট, ১১০টি (৪১ সেঞ্চুরি ও ৬৯ ফিফটি)। এছাড়া প্রথম ব্যাটার হিসাবে এজবাস্টনে এক হাজার টেস্ট রানের মাইলফলকও স্পর্শ করেছেন রুট। এ মাঠে ১১ টেস্টে তার রান ১০১৮।

ইংল্যান্ডের সফলতম ব্যাটার রুট দেশের ভিন্ন চারটি ভেন্যুতে টেস্টে অন্তত হাজার রান করলেন। ভিন্ন চারটি ভেন্যুতে হাজার রান আছে আর শুধু জ্যাক ক্যালিস ও পন্টিংয়ের। এই সংস্করণে রুটের মোট রান এখন ১৪২৭৮। শচীন রেকর্ড ১৫৯২১ রানের পেছনে ছুটছেন ৩৫ বছর বয়সি ইংলিশ তারকা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শচীনকে পেছনে ফেলে দ্রুততম ২৩ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলকে জো রুট

শচীনকে পেছনে ফেলে দ্রুততম ২৩ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলকে জো রুট

শচীনের ২২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন রুট

শচীনের ২২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন রুট

শচীনকে ছাড়িয়ে ওয়ানডে ইতিহাসে নতুন রেকর্ড টেইলরের

শচীনকে ছাড়িয়ে ওয়ানডে ইতিহাসে নতুন রেকর্ড টেইলরের

শচীনকে পেরিয়ে টেলরের নতুন বিশ্ব রেকর্ড

শচীনকে পেরিয়ে টেলরের নতুন বিশ্ব রেকর্ড

শচীনকে ছাড়িয়ে টেস্টে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

শচীনকে ছাড়িয়ে টেস্টে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

স্মিথকে ছাড়িয়ে জো রুটের বিশ্ব রেকর্ড

স্মিথকে ছাড়িয়ে জো রুটের বিশ্ব রেকর্ড

আরও পড়ুন

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম