Logo
Logo
×

Advertisement

খেলা

তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম

তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

Advertisement

দীর্ঘ ৩০ বছর অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে বার্সেলোনার। তিন দশক পর আবারও ক্লাবটির ঐতিহাসিক ঘরের মাঠ ন্যু ক্যাম্পে বসতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আসর।

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী দুটি মৌসুমের ফাইনালের ভেন্যু ঘোষণা করেছে উয়েফা। এর মধ্যে ২০২৮-২৯ মৌসুমের শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ন্যু ক্যাম্পে। আর ২০২৭-২৮ মৌসুমের ফাইনালের আয়োজক হিসেবে থাকছে বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনা।

এ নিয়ে তৃতীয়বারের মতো ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার ফাইনাল আয়োজন করবে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হয়েছিল ১৯৯৮-৯৯ মৌসুমে। সেবার নাটকীয়ভাবে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বায়ার্ন মিউনিখ।

এরও আগে ১৯৮৮-৮৯ মৌসুমে প্রথমবারের মতো ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের ফাইনালের আয়োজক হয়েছিল ন্যু ক্যাম্প। সেই ম্যাচে রোমানিয়ার স্টুয়া বুখারেস্টকে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল এসি মিলান।

এদিকে চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও অনুষ্ঠিত হবে স্পেনের মাটিতে। ২০২৭ সালের ৫ জুন মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে হবে এবারের শিরোপা নির্ধারণী ম্যাচ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেক স্মরণীয় করল কোমো

বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেক স্মরণীয় করল কোমো

কোমোর স্বপ্নের অভিষেক, ইউনাইটেডের প্রত্যাবর্তনের রাতে জিতল বায়ার্নও

কোমোর স্বপ্নের অভিষেক, ইউনাইটেডের প্রত্যাবর্তনের রাতে জিতল বায়ার্নও

এমবাপ্পেকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামালের নতুন কীর্তি

এমবাপ্পেকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামালের নতুন কীর্তি

দ্বিতীয় ম্যাচডেতে ইংলিশ প্রিমিয়ার লিগের দাপট

চ্যাম্পিয়ন্স লিগ দ্বিতীয় ম্যাচডেতে ইংলিশ প্রিমিয়ার লিগের দাপট

তোরেসের হ্যাটট্রিকে পিএসজির উড়ন্ত শুরু

চ্যাম্পিয়ন্স লিগ তোরেসের হ্যাটট্রিকে পিএসজির উড়ন্ত শুরু

পাঁচ গোলে বার্সেলোনার দাপুটে শুরু

চ্যাম্পিয়ন্স লিগ পাঁচ গোলে বার্সেলোনার দাপুটে শুরু

আরও পড়ুন

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম