Logo
Logo
×

Advertisement

খেলা

বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেক স্মরণীয় করল কোমো

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পিএম

বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেক স্মরণীয় করল কোমো

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে ইতালিয়ান ক্লাব কোমো। বৃহস্পতিবার রাতে স্তাদিও জিউসেপ্পে সিনিগাগ্লিয়ায় আরবি লাইপজিগকে ৪-১ গোলে হারিয়েছে সেস্ক ফ্যাব্রেগাসের দল।

কোমোর হয়ে গোল করেন মার্টিন বাতুরিনা, তাসোস দুভিকাস, আসানে দিয়াও ও ম্যাসিমো পেরোনে। পুরো ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলা কোমো ছয়টি বড় গোলের সুযোগ তৈরি করে। সেখানে লাইপজিগের বড় সুযোগ ছিল মাত্র দুটি।

এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেওয়া ১২তম ইতালিয়ান ক্লাব হিসেবে ইতিহাসে জায়গা করে নিল কোমো। পাশাপাশি প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচেই জয় পাওয়া চতুর্থ ইতালিয়ান দল তারা। এর আগে জুভেন্তাস, এসি মিলান ও উদিনেজে অভিষেক ম্যাচে জয় পেয়েছিল।

চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক ম্যাচে চার বা তার বেশি গোল করার কীর্তিও গড়েছে কোমো। ইতালির দ্বিতীয় দল হিসেবে এমন নজির তাদের। এর আগে ১৯৯১ সালের সেপ্টেম্বরে ইউরোপিয়ান কাপে অভিষেক ম্যাচে রোজেনবার্গকে ৫-০ গোলে হারিয়েছিল সাম্পদোরিয়া।

ম্যাচ শেষে ফ্যাব্রেগাস জানান, এই জয় উদ্‌যাপনের জন্য খুব বেশি সময় নেই তাদের হাতে। কারণ, সোমবার সিরি আ-তে পারমার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে কোমোকে।

তবে এমন দাপুটে জয়ের পরও আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন কোমোর কোচ। ফ্যাব্রেগাস বলেন, ‘আমি খুশি, তবে এই আনন্দ পাঁচ মিনিটের বেশি থাকবে না। এরপর থেকেই সোমবারের ম্যাচের প্রস্তুতি শুরু করতে হবে। আজকের ম্যাচের মতো একই তীব্রতা ও শক্তি নিয়ে আমাদের খেলতে হবে।’

কোচ আরও বলেন, ‘এটি শহর ও ক্লাবের জন্য একটি ঐতিহাসিক রাত। গত মৌসুমে আমরা যে অসাধারণ কাজ করেছি, এই জয় তারই প্রাপ্য স্বীকৃতি। তবে আমাদের মূল লক্ষ্য সিরি আ। সেখানে ভালো করতে পারলেই ভবিষ্যতে আবার চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ তৈরি হবে।’

তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্সেও সন্তুষ্ট ফ্যাব্রেগাস। তার মতে, চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চ দলকে বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে। তবে ঘরোয়া প্রতিযোগিতায় একই মানের পারফরম্যান্স ধরে রাখতে না পারলে তিনি হতাশ হবেন।

তার ভাষায়, ‘আমাদের পা মাটিতে রাখতে হবে এবং প্রতি তিন দিন পরপর একই মানের পারফরম্যান্স দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে। সামনে খুব কঠিন একটি মৌসুম। তাই সঠিক মানসিকতা ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এদিকে একই রাতে চ্যাম্পিয়ন্স লিগে নাটকীয় জয় পেয়েছে ফরাসি ক্লাব লেন্সও। ১০ জনের স্লাভিয়া প্রাগকে ৩-২ গোলে হারিয়েছে তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

কোমোর স্বপ্নের অভিষেক, ইউনাইটেডের প্রত্যাবর্তনের রাতে জিতল বায়ার্নও

কোমোর স্বপ্নের অভিষেক, ইউনাইটেডের প্রত্যাবর্তনের রাতে জিতল বায়ার্নও

এমবাপ্পেকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামালের নতুন কীর্তি

এমবাপ্পেকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামালের নতুন কীর্তি

দ্বিতীয় ম্যাচডেতে ইংলিশ প্রিমিয়ার লিগের দাপট

চ্যাম্পিয়ন্স লিগ দ্বিতীয় ম্যাচডেতে ইংলিশ প্রিমিয়ার লিগের দাপট

তোরেসের হ্যাটট্রিকে পিএসজির উড়ন্ত শুরু

চ্যাম্পিয়ন্স লিগ তোরেসের হ্যাটট্রিকে পিএসজির উড়ন্ত শুরু

পাঁচ গোলে বার্সেলোনার দাপুটে শুরু

চ্যাম্পিয়ন্স লিগ পাঁচ গোলে বার্সেলোনার দাপুটে শুরু

আরও পড়ুন

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম