Logo
Logo
×

Advertisement

খেলা

রাফিনিয়ার হ্যাটট্রিকে এবার ৭ গোল করে জিতল বার্সেলোনা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ এএম

রাফিনিয়ার হ্যাটট্রিকে এবার ৭ গোল করে জিতল বার্সেলোনা

সংগৃহীত

Advertisement

বার্সেলোনা মানেই যেন গোল উৎসব! চলতি মৌসুমে কোচ হানস ডিয়েটার ফ্লিকের দল মাঠে নামছেই যেন প্রতিপক্ষকে গোলবানে ভাসাতে। রাসিং সান্তান্দেরের বিপক্ষেও তার ব্যত্যয় ঘটল না।

এবার দলটা নিজেদেরও ছাপিয়ে গেল যেন! রাফিনিয়া করলেন হ্যাটট্রিক, তারও আগে জোয়াও কানসেলো করলেন দুটি অসাধারণ গোল; সবকিছুর মিশেলে রাসিং সান্তান্দারকে ৭-২ গোলে গুঁড়িয়ে দিয়েছে বার্সেলোনা। 

অষ্টম মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। লামিন ইয়ামালের আড়াআড়ি পাস পেয়ে যান কানসেলো। এরপর ২০ গজ দূর থেকে অসাধারণ একটি কার্লিং শট করেন, বল ক্রসবার ছুঁয়ে জালে আটকায়।

এরপর পেদ্রো ফেলিপের ফাউলে পেনাল্টি পান রাফিনিয়া। সেটি নিচের ডানদিকে জালে পাঠিয়ে দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তারকা। ৩০তম মিনিটে মাগেত গুয়ে গোল করে ব্যবধান কমালেও কানসেলো আবার দূর থেকে গোলের ওপরের বাম কোণে শট মেরে বার্সাকে দুই গোলের লিড ফিরিয়ে দেন। এই গোলটিও ছিল দেখার মতো।

বিরতির আগেই রাফিনিয়া তার দ্বিতীয় গোলটি করেন। দানি ওলমোর চমৎকার পাস পেয়ে নিচু শটে বল জালে পাঠান তিনি। এরপর আদেয়েমিকে ফেলে দেওয়ায় আরেকটি পেনাল্টি পায় বার্সা। রাফিনিয়া সেবার পেনাল্টির দায়িত্ব ইয়ামালকে দিলেও গোলকিপার আগিরেজাবালা তা ঠেকিয়ে দেন।

বিরতির পর বিকল্প হিসেবে নামা ভয়চেখ শেজনির ভুলের সুযোগে ইয়াসির জাবিরি গোল করে ব্যবধান কমান। কিন্তু মাত্র দুই মিনিটের মধ্যে আদেয়েমিকে ফাউল করায় পেনাল্টি পেয়ে রাফিনিয়া তার হ্যাটট্রিক পূরণ করেন।

এরপর গ্যাব্রিয়েল জেসুস ওপরের ডান কোণে বল পাঠিয়ে স্কোর করেন। আর ৮৯তম মিনিটে আদেয়েমির কাছ থেকে পাস পেয়ে ইয়ামাল ফার্স্ট-টাইম শটে গোল করে ম্যাচ শেষ করেন।

এই মৌসুমে এটি বার্সেলোনার ছয়তম টানা লা লিগা জয়। এই শতাব্দীতে ষষ্ঠবার প্রথম ছয় ম্যাচ জিতে শুরু করল তারা। আগের পাঁচবারের মধ্যে চারবারই মৌসুম শেষে চ্যাম্পিয়ন হয়েছিল বার্সা।

ফ্লিকের দল এখন পর্যন্ত ২৮ গোল করেছে, যা লা লিগায় সবচেয়ে বেশি। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ গোল বেশি। এই সাফল্যের কেন্দ্রে রয়েছেন রাফিনিয়া। ফ্লিকের ডাকে ফলস নাইন হিসেবে খেলে ছয় ম্যাচে নয় গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন তিনি।

কানসেলোর দুটি লংরেঞ্জ গোলের মোট এক্সপেক্টেড গোল (এক্সজি) ছিল মাত্র ০.০৪৭, যা বোঝায় এই গোলগুলো কতটা অবিশ্বাস্য ছিল। পুরো ম্যাচে বার্সার এক্সজি ছিল ৬.৬৫, আর রাসিংয়ের মাত্র ১.৮৬।

ইয়ামালও শেষমেশ গোল পেয়েছেন। ক্যারিয়ারে প্রথমবার টানা চার লা লিগা ম্যাচে গোল করলেন স্প্যানিশ তারকা। এই মৌসুমে এখন তার মোট গোল সাত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেইমারের পর ব্রাজিলের ১০ নম্বর জার্সি পাচ্ছেন রাফিনিয়া

নেইমারের পর ব্রাজিলের ১০ নম্বর জার্সি পাচ্ছেন রাফিনিয়া

ব্রাজিলে নেইমারের শূন্যস্থান পূরণ করবেন রাফিনিয়া

ব্রাজিলে নেইমারের শূন্যস্থান পূরণ করবেন রাফিনিয়া

আতলেতিকো ম্যাচের রেফারিংকে ‘লজ্জাজনক’ বললো রিয়াল মাদ্রিদ টিভি

আতলেতিকো ম্যাচের রেফারিংকে ‘লজ্জাজনক’ বললো রিয়াল মাদ্রিদ টিভি

৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো

৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো

বার্সার দুর্বার রাফিনিয়া কেন ব্রাজিলে ম্লান? নেপথ্যে ৩ কারণ

বার্সার দুর্বার রাফিনিয়া কেন ব্রাজিলে ম্লান? নেপথ্যে ৩ কারণ

মেসি ১৭ বছরেও যা পারেননি, তাই করে দেখালেন রাফিনিয়া

মেসি ১৭ বছরেও যা পারেননি, তাই করে দেখালেন রাফিনিয়া

আরও পড়ুন

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম