Logo
Logo
×

Advertisement

খেলা

আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা বাংলাদেশের

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম

আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা বাংলাদেশের

Advertisement

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও ম্যাচটিকে গুরুত্ব দিয়ে শক্তিশালী স্কোয়াডই বেছে নিয়েছে বাংলাদেশ।

তবে এই ম্যাচে থাকছেন না পেসার নাহিদ রানা। বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদকেও। দলে জায়গা হয়নি অমিত হাসানের। অন্যদিকে দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন জাকের আলী অনিক।

এশিয়ান গেমসে বাংলাদেশের স্কোয়াডে থাকা ছয় ক্রিকেটারকেও রাখা হয়েছে টেস্ট দলে। এছাড়া দলের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে যাবেন নাঈম হাসান, মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন।

আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে হলেও ম্যাচটি দুই দলের জন্যই নিজেদের প্রস্তুতি ও শক্তি যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জ্যোতির অধিনায়কত্ব নিয়ে জরুরি বৈঠক

জ্যোতির অধিনায়কত্ব নিয়ে জরুরি বৈঠক

‘খেলার আগেই জিতে যাওয়া উচিত নয়’

‘খেলার আগেই জিতে যাওয়া উচিত নয়’

কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ বাংলাদেশের, ভারতের কঠিন পরীক্ষা

কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ বাংলাদেশের, ভারতের কঠিন পরীক্ষা

১২ বছর পর আফগানিস্তানকে হারাল নেপাল

এশিয়ান গেমস ১২ বছর পর আফগানিস্তানকে হারাল নেপাল

‘বাংলাদেশ ফাইনাল পর্যন্ত যেতে পারে’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ‘বাংলাদেশ ফাইনাল পর্যন্ত যেতে পারে’

এশিয়ান গেমসে স্বর্ণপদক জেতার প্রত্যাশা লিটনের

এশিয়ান গেমসে স্বর্ণপদক জেতার প্রত্যাশা লিটনের

আরও পড়ুন

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম