Logo
Logo
×

Advertisement

খেলা

মেসির হাতে ব্যালন ডি’অর দেখতে চান জিদান

Advertisement

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মেসির হাতে ব্যালন ডি’অর দেখতে চান জিদান

Advertisement

ফুটবলের সবচেয়ে মর্যাদপূর্ণ বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে ২০০৬ সালে প্রথম মনোনয়ন পেয়েছিলেন লিওনেল মেসি। ২০ বছর পর এবারও ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন রেকর্ড আটবার ব্যালন ডি’অর জেতা আর্জেন্টাইন কিংবদন্তি।

৩৯ বছর বয়সে মেসির এমন কীর্তির পর সর্বকালের সেরা নিয়ে বিতর্কের আর কোনো সুযোগ দেখছেন না জিনেদিন জিদান। ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফরাসি কিংবদন্তির মতে, ‘মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে এখনো যাদের সন্দেহ হয়, তারা ফুটবলই বোঝেন না।’

সুযোগ থাকলে ব্যালন ডি’অরের ভোটাভুটিতে মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান। রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ও কোচ হিসাবে বহুবার মেসির মুখোমুখি হয়েছেন জিদান। এখন তিনি ফ্রান্স জাতীয় দলের কোচ। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসেসহ তার একাধিক শিষ্য এবার ব্যালন ডি’অরে মনোনয়ন পেয়েছেন। তবে জিদান পুরস্কারটি দেখতে চান মেসির হাতে।

গত মৌসুমে ইন্টার মিয়ামিকে এমএলএস শিরোপা জেতানোর পর একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া মেসি। জিদান মনে করেন, ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও সর্বোচ্চ পর্যায়ে এমন পারফরম্যান্স ধরে রাখা কতটা কঠিন, তা মানুষ অনেক সময়ই অনুধাবন করতে পারে না।

ব্যালন ডি’অরের লড়াই নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে জিদান বলেছেন, ‘আমি হলে মেসিকে ১০০ বার ভোট দিতাম। ৩৯ বছর বয়সেও কেউ বিশ্বের সেরা খেলোয়াড়দের তালিকায় থাকতে পারে, এটা যে কতটা অবিশ্বাস্য তা বুঝতেই পারছে না মানুষ। মেসি যদি এবারো পুরস্কার জেতে, আমি বিন্দুমাত্র অবাক হব না। যদি এখনো কেউ সর্বকালের সেরার প্রশ্নে সংশয় প্রকাশ করেন, সত্যি বলতে ফুটবল সমাজে তার স্থান নেই।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

জিদানের প্রথম ম্যাচেই গোল করে চোটে পড়লেন এমবাপ্পে

জিদানের প্রথম ম্যাচেই গোল করে চোটে পড়লেন এমবাপ্পে

মেসির বিদায়ী ম্যাচের বিশেষ স্মারক জার্সি উন্মোচন

মেসির বিদায়ী ম্যাচের বিশেষ স্মারক জার্সি উন্মোচন

জিদানের অভিষেকের আগে ফ্রান্স শিবিরে চোটের ধাক্কা

জিদানের অভিষেকের আগে ফ্রান্স শিবিরে চোটের ধাক্কা

মাত্র ২ ঘণ্টায় মেসির বিদায়ী ম্যাচের সব টিকিট বিক্রি শেষ

মাত্র ২ ঘণ্টায় মেসির বিদায়ী ম্যাচের সব টিকিট বিক্রি শেষ

মেসিকে পাওয়া আমার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিজ্ঞতা: স্কালোনি

মেসিকে পাওয়া আমার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিজ্ঞতা: স্কালোনি

আরও পড়ুন

সিঙ্গাপুরের সামনে বাংলাদেশ

সিঙ্গাপুরের সামনে বাংলাদেশ

পুরস্কারও জাগাতে পারল না তিরন্দাজদের নিশানা

পুরস্কারও জাগাতে পারল না তিরন্দাজদের নিশানা

ইংল্যান্ডের ভুলে জয় স্পেনের

ইংল্যান্ডের ভুলে জয় স্পেনের

সাদা-কালোর তাঁবুতে আবার শিরোপার গন্ধ

সাদা-কালোর তাঁবুতে আবার শিরোপার গন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম