Logo
Logo
×

Advertisement

খেলা

ইংল্যান্ডের ভুলে জয় স্পেনের

Advertisement

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ভুলেভরা রোমাঞ্চকর এক ম্যাচে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে উয়েফা নেশন্স লিগে শুভসূচনা করল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। গত পরশু রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে স্পেনকে বাগে পেয়েও অধিনায়ক হ্যারি কেইনের পেনালটি মিসে শেষ পর্যন্ত হারতে হয়েছে ইংলিশদের। তিন গোলের দুটি নিজেদের ভুলে হজম করে স্বাগতিকরা। ২০২৪ ইউরো ফাইনালের মতো এবারও স্পেনের জয়সূচক গোলটি করেন মিকেল ওইয়ার সাবাল। এই জয়ে আন্তর্জাতিক ফুটবলে অপরাজিত থাকার রেকর্ড টানা ৩৯ ম্যাচে নিয়ে গেল লুইস দে লা ফুয়েন্তের দল।

ঘরের মাঠে ডিফেন্ডার মার্ক গেহির ভুলে দুই মিনিটেই পিছিয়ে পড়ে ইংল্যান্ড। তার কাছ থেকে বল কেড়ে নিয়ে দারুণ এক গোলে ওয়েম্বলিতে নিজের প্রথম ম্যাচ স্মরণীয় করে রাখেন ১৯ বছর বয়সি স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। আট মিনিটে ফেরান তোরেসের একটি গোল অফসাইডে বাতিল হওয়ার পর ১৮ ও ৩২ মিনিটে ব্যবধান বাড়ানোর দুটি সহজ সুযোগ নষ্ট করেন এই পিএসজি তারকা। এরপর ইংল্যান্ডের প্রত্যাঘাত। ২০২৬ বিশ্বকাপে আট ম্যাচে মাত্র একটি গোল হজম করা স্পেন হঠাৎ খেই হারিয়ে চার মিনিটে খেয়ে বসে দুই গোল। ৩৬ মিনিটে জুড বেলিংহামের পাস থেকে অ্যান্থনি গর্ডন ম্যাচে সমতা ফেরানোর পর ৪০ মিনিটে কেইনের ৮৬তম আন্তর্জাতিক গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। ৫৪ মিনিটে বক্সের মধ্যে বেলিংহামকে ফাউল করে স্বাগতিকদের পেনালটি উপহার দেন রদ্রি। কিন্তু ব্যবধান ৩-১ করার সুবর্ণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন কেইন। তার স্পটকিক ক্রসবারে লেগে ফিরে আসে। শট নেওয়ার মুহূর্তে পা পিছলে যায় ইংল্যান্ড অধিনায়কের। ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর এই প্রথম দেশের জার্সিতে পেনালটি মিস করলেন কেইন।

এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন স্পেনের দুই বদলি খেলোয়াড় অ্যালেক্স বায়েনা ও ওইয়ারসাবাল। ৫৯ মিনিটে বায়েনার সমতাসূচক গোলের উৎস ছিল ইংলিশ ডিফেন্ডার নিকো ও’রাইলির ভুল পাস। ৭৪ মিনিটে বায়েনার পাস থেকে জয়সূচক গোলটি করেন ওইয়ারসাবাল। প্রাগে একই গ্রুপের অপর ম্যাচে চিরসবুজ লুকা মদরিচ ও মারিও পাসালিচের গোলে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে ক্রোয়েশিয়া।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সিঙ্গাপুরের সামনে বাংলাদেশ

সিঙ্গাপুরের সামনে বাংলাদেশ

পুরস্কারও জাগাতে পারল না তিরন্দাজদের নিশানা

পুরস্কারও জাগাতে পারল না তিরন্দাজদের নিশানা

ইংল্যান্ডের ভুলে জয় স্পেনের

ইংল্যান্ডের ভুলে জয় স্পেনের

সাদা-কালোর তাঁবুতে আবার শিরোপার গন্ধ

সাদা-কালোর তাঁবুতে আবার শিরোপার গন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম