ককরোচ পার্টির দুই শীর্ষ নেতা তিহার কারাগারে
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০২:০৫ পিএম
পুলিশি হেফাজতে সিজেপির নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে যন্তর মন্তরে অনধিকার প্রবেশের অভিযোগে তিহার কারাগারে পাঠানো হয়েছে। তবে সিজেপির নেতৃত্বে থাকা অজিঙ্কা শিনডেকে মুচলেকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য বুধবার (১৪ অক্টোবর) তাদের পাঁচ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দেন এক বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এর আগে বুধবার দিল্লি পুলিশ জানিয়েছিল, ওই তিনজনকে প্রতিরোধমূলক ব্যবস্থায় আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরে যন্তর মন্তরে প্রবেশের পর সৌরভ, আশুতোষ ও অজিঙ্কাকে আটক করা হয়। এর আগের দিনই ওই স্থানটিকে বিক্ষোভ প্রদর্শনের জায়গা হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত বাতিল করা হয়েছিল।
সৌরভ ও আশুতোষের বিরুদ্ধে বন্ডের শর্ত ভঙ্গ, আইন লঙ্ঘনেরও অভিযোগ আনা হয়েছে।
সিজেপির আইনজীবী অভিশ্ত হেলা জানিয়েছেন, দিল্লি পুলিশ বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে যুক্তি দেয়, সৌরভ ও আশুতোষ মানুষকে যন্তর মন্তরে আসার আহ্বান জানিয়েছিলেন এবং এর মাধ্যমে অপরাধমূলকভাবে অনধিকার প্রবেশ করেছিলেন। এ ছাড়া পূর্বে দেওয়া একটি মুচলেকায় শান্তিভঙ্গ না করার যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন, তা রক্ষা করেননি।
হেলা বলেন, তারা মুচলেকার শর্ত লঙ্ঘন করেননি। সূত্র: দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস

