Logo
Logo
×

Advertisement

ভারত

‘মুখ্যমন্ত্রীর জন্য ৯ জনকে হত্যা করিয়েছি’

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পিএম

‘মুখ্যমন্ত্রীর জন্য ৯ জনকে হত্যা করিয়েছি’

বিহারের সাবেক মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে অনন্ত কুমার সিং। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের বিহারের রাজনীতিতে এক বড় বিতর্কের জন্ম দিয়েছেন জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) বিধায়ক অনন্ত কুমার সিং। তিনি দাবি করেছেন, ‘সাবেক মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জন্য তিনি ৯টি হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিলেন।’

আসন্ন বিধান পরিষদ নির্বাচনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নিরজ কুমারকে প্রার্থী করায় দলের ওপর ক্ষুব্ধ ছিলেন অনন্ত সিং। নিজের প্রতিদ্বন্দ্বীকে আক্রমণ করতে গিয়েই তিনি এই দাবি করেন।

অনন্ত সিং বলেন, ‘নীতীশ কুমারের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তাকে সাহায্য করার জন্য আমি ৯টি হত্যাকাণ্ডের ব্যবস্থা করেছিলাম। যখন তিনি নিজের পায়ের তলায় মাটি খুঁজে পাওয়ার জন্য লড়াই করছিলেন, তখন আমিই তার পাশে দাঁড়িয়েছিলাম।’

অনন্ত সিং অতীতের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গ টেনে অভিযোগ করেন, নীরজ কুমার আগে তার বিরোধিতা করেছিলেন। তিনি প্রশ্ন তোলেন, যার সঙ্গে তার মতপার্থক্য রয়েছে, তাকেই কেন দল প্রার্থী হিসেবে বেছে নিল?

এই মন্তব্যের প্রতিক্রিয়ায় লালু প্রসাদ যাদবের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছে। তাদের দাবি, অনন্ত সিংয়ের এই মন্তব্য আসলে রাজনৈতিক অপরাধের স্বীকারোক্তি।

দলের নেতা শক্তি সিং যাদব বলেন, ‘অনন্ত সিং কার্যত ৯টি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে নিয়েছেন—যে হত্যাকাণ্ডগুলো নীতীশ কুমারের মুখ্যমন্ত্রী থাকাকালীন ঘটেছে এবং পরোক্ষভাবে নীতীশ কুমারের স্বার্থেই করা হয়েছে। যদিও দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের চাপে পড়ে অনন্ত সিং হয়তো পরে তার বক্তব্য প্রত্যাহার বা পরিবর্তন করতে পারেন। তবুও কি এটি সত্য নয় যে, নীতীশ কুমার বিহারে নিজের ক্ষমতা গড়ে তুলেছিলেন রাজ্যের বিভিন্ন কুখ্যাত অপরাধী চক্রের সঙ্গে হাত মিলিয়ে—তা সে মোতিহারি, মুজাফফরপুর, বৈশালী বা মোকামা—যেখানকারই হোক না কেন? কারা ছিল এই কুখ্যাত অপরাধীরা? তারা সবাই তো তার সঙ্গেই ছিল।’

জেডিইউ দ্রুত অনন্ত সিংয়ের মন্তব্যের দায় অস্বীকার করেছে। দলের জাতীয় মুখপাত্র রাজীব রঞ্জন প্রসাদ স্পষ্ট জানিয়েছেন, এই মন্তব্যকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। 

তিনি বলেন, ‘নীতীশ কুমারের ভাবমূর্তি অত্যন্ত স্বচ্ছ; অপরাধীদের সঙ্গে আঁতাত, সহিংসতায় জড়ানো কিংবা অন্য কোনো নেতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি (সিং) যে ধরনের মন্তব্য করেছেন, তা দলের পক্ষ থেকে গুরুত্ব পাওয়ার যোগ্য নয় এবং সাধারণ মানুষও সম্ভবত একে গুরুত্ব দেবে না।’

পরে অনন্ত সিং নীতীশ কুমারের বিরুদ্ধে করা তার মন্তব্য প্রত্যাহার করে নেন এবং এর দায়ভার পুরোপুরি লালু যাদবের ওপর চাপিয়ে দেন।

তিনি বলেন, ‘আমি নীরজ কুমারের মন্তব্যের জবাবে আমার করা ত্যাগগুলোর কথা বিস্তারিত জানিয়েছি। লালু যাদবের শাসনামলে আমার ৯ জন সহযোগী নিহত হয়েছিলেন এবং আমিও গুলি খেয়েছি। নীতীশ কুমারের সঙ্গে যুক্ত হওয়ার কারণেই লালু যাদব তাদের হত্যা করিয়েছিলেন।’

অনন্ত সিং আরও বলেন, ‘আমরা প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হয়েছি। এমনকি হৃদরোগে আক্রান্ত হয়ে আমার বাবাও মারা যান।’

রাজ্যে নির্বাচনী ডামাডোলের মধ্যেই এই রাজনৈতিক বিতর্কটি সামনে এলো। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিহার বিধান পরিষদের আটটি আসনের দ্বিবার্ষিক নির্বাচন ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে এবং ২৭ অক্টোবর ভোট গণনা হবে। সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিদেশি কর্মী নিয়োগে মার্কিন গ্র্যাজুয়েটদের চাকরি হারানোর অভিযোগ

এইচ-১বি ভিসা বিদেশি কর্মী নিয়োগে মার্কিন গ্র্যাজুয়েটদের চাকরি হারানোর অভিযোগ

মার্কিন নাগরিক সেজে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ায় ভারতীয় গ্রেফতার

মার্কিন নাগরিক সেজে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ায় ভারতীয় গ্রেফতার

নুডুলস খেয়ে প্রাণ গেল একই পরিবারের ৫ সদস্যের

নুডুলস খেয়ে প্রাণ গেল একই পরিবারের ৫ সদস্যের

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজপথে থালাপতি বিজয়ের দল

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজপথে থালাপতি বিজয়ের দল

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ মার্কিন শুল্ক স্থগিত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ মার্কিন শুল্ক স্থগিত

৮ বছরের পুরোনো মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

৮ বছরের পুরোনো মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আরও পড়ুন

ভারতের আদমশুমারি ২০২৭-এ বড় পরিবর্তন, নেপথ্যে আরএসএস-বিজেপির এজেন্ডা?

ভারতের আদমশুমারি ২০২৭-এ বড় পরিবর্তন, নেপথ্যে আরএসএস-বিজেপির এজেন্ডা?

‘মুখ্যমন্ত্রীর জন্য ৯ জনকে হত্যা করিয়েছি’

‘মুখ্যমন্ত্রীর জন্য ৯ জনকে হত্যা করিয়েছি’

এইচ-১বি ভিসা বিদেশি কর্মী নিয়োগে মার্কিন গ্র্যাজুয়েটদের চাকরি হারানোর অভিযোগ

বিদেশি কর্মী নিয়োগে মার্কিন গ্র্যাজুয়েটদের চাকরি হারানোর অভিযোগ

মার্কিন নাগরিক সেজে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ায় ভারতীয় গ্রেফতার

মার্কিন নাগরিক সেজে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ায় ভারতীয় গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম