Logo
Logo
×

Advertisement

ভারত

পাকিস্তানকে ঋণ দেওয়ার আগে আইএমএফকে ভাবতে বলল ভারত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৫, ০৭:৪২ পিএম

পাকিস্তানকে ঋণ দেওয়ার আগে আইএমএফকে ভাবতে বলল ভারত

Advertisement

পাকিস্তানকে ঋণ দেওয়ার আগে আইএমএফকে (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) পুনরায় ভাবতে বা পর্যালোচনা করতে বলল ভারত। শুক্রবার রয়টার্সকে এক ভারতীয় সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। এবার তা আইএমএফ পর্যন্ত গড়াল। 

গত সপ্তাহে ভারতশাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর চালানো হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তান উভয় দেশই একাধিক প্রতিশোধমূলক ব্যবস্থা ঘোষণা করেছে। এ ঘটনায় দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নিতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে।

নয়াদিল্লি হামলায় জড়িত তিন হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে, যাদের মধ্যে দুইজনকে পাকিস্তানি নাগরিক বলে দাবি করা হয়েছে এবং তাদের ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে ইসলামাবাদ এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

এ ঘটনায় ভারত ইতিমধ্যে সিন্ধুর নদের পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে এবং উভয় দেশ একে অপরের আকাশসীমা ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করেছে।

পাকিস্তান গত বছর আইএমএফ থেকে ৭ বিলিয়ন ডলারের একটি জরুরি সহায়তা প্যাকেজ পেয়েছিল। প্যাকেজটি পাকিস্তানের ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামাবাদ বলছে, এ সহায়তা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক এবং এটি ডিফল্ট হওয়ার ঝুঁকি থেকে দেশকে বাঁচিয়েছে।

চলতি বছরের মার্চে জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য নতুন করে ১.৩ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদিত হয়।

এবার আইএমএফের কাছে পাকিস্তানকে দেওয়া ঋণ নিয়ে উদ্বেগ প্রকাশ করল ভারত। সেগুলোর পর্যালোচনার অনুরোধ জানিয়েছে বলে ভারত সরকারের এক সূত্র রয়টার্সকে জানায়, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেনি।

এ প্রসঙ্গে আইএমএফ এবং ভারতের অর্থ মন্ত্রণালয় এখনও কোনো মন্তব্য করেনি।

পাকিস্তানের অর্থমন্ত্রীর উপদেষ্টা খুররম শেহজাদ বলেছেন, আইএমএফ কর্মসূচিটি ‘সম্পূর্ণরূপে সঠিক পথে রয়েছে’। তিনি রয়টার্সকে বলেন, সর্বশেষ পর্যালোচনাটি ভালোভাবেই সম্পন্ন হয়েছে এবং আমরা সম্পূর্ণরূপে সঠিক পথে রয়েছি।

ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে গভীর মনোযোগ আকর্ষণ করেছে এবং বিভিন্ন পক্ষ থেকে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপে বলেন, ওয়াশিংটন আশা করে পাকিস্তান ভারতকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করবে এবং হামলাকারীদের খুঁজে বের করতে হবে।

Advertisement

কাশ্মীরে হামলা ভারত পাকিস্তান

Advertisement

আরও পড়ুন

ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী

ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী

‘ভারত বাংলাদেশ নয়, আবার ফ্রান্সও নয়’

‘ভারত বাংলাদেশ নয়, আবার ফ্রান্সও নয়’

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

কে এই লরেন্স বিষ্ণোই, নিশানায় কেন বলিউড তারকারা?

কে এই লরেন্স বিষ্ণোই,  নিশানায় কেন বলিউড তারকারা?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম