Logo
Logo
×

Advertisement

ভারত

যুক্তরাষ্ট্রের যে সিদ্ধান্তে বিপাকে ভারতের আম ব্যবসায়ীরা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৭:১০ পিএম

যুক্তরাষ্ট্রের যে সিদ্ধান্তে বিপাকে ভারতের আম ব্যবসায়ীরা

Advertisement

আম রপ্তানিতে বড় ধাক্কা খেল ভারতের রপ্তানিকারকরা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথ—লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো ও আটলান্টা—থেকে অন্তত ১৫টি আমের চালান ফিরিয়ে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। এসব চালান ফেরতের কারণ ছিল কাগজপত্রের গড়মিল। খবর ফিন্যান্সিয়াল টাইমসের। 

ভারতীয় রপ্তানিকারকদের দুটি বিকল্প দিয়েছিল যুক্তরাষ্ট্র। প্রথমত, আমগুলো নষ্ট করে ফেলা অথবা খরচ বহন করে ভারতে ফেরত নিয়ে যাওয়া। কিন্তু আম পচনশীল হওয়ায় এবং ফেরত আনার খরচ অনেক বেশি হওয়ায়, সব রপ্তানিকারকই আমগুলো যুক্তরাষ্ট্রেই নষ্ট করে দেওয়ার সিদ্ধান্ত নেন।

এ ঘটনার ফলে প্রায় ৫ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৬ কোটি ৭ লাখ টাকা) ক্ষতি হয়েছে। আম রপ্তানির মৌসুমে এমন পরিস্থিতি ভারতীয় রপ্তানিকারকদের জন্য বড় ধাক্কা।

রপ্তানিকারকরা জানান, আমগুলো ৮ ও ৯ মে নবি মুম্বাইয়ের একটি মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) অনুমোদিত কেন্দ্রে নির্ধারিত রেডিয়েশন প্রক্রিয়া সম্পন্ন করে। এ প্রক্রিয়ায় নিয়ন্ত্রিত রশ্মির মাধ্যমে ফলের মধ্যে থাকা যেকোনো ক্ষতিকর পোকামাকড় ধ্বংস করা হয়।

কিন্তু যুক্তরাষ্ট্রের কাস্টমস ও বর্ডার প্রোটেকশন বিভাগ বলেছে, ‘পিপিকিউ২০৩’ নামে পরিচিত একটি গুরুত্বপূর্ণ ফর্মে ভুল ছিল। এ কারণেই চালানগুলো বাতিল করে বলা হয়, এগুলো হয়তো ফেরত নিতে হবে নয়তো ধ্বংস করতে হবে।

রপ্তানিকারকদের দাবি, এ ভুল তাদের নয়। বরং মুম্বাইয়ের রেডিয়েশন কেন্দ্রে কাজ করা কর্মকর্তাদের ভুলেই এসব ঘটনা ঘটেছে। কেন্দ্রটি পরিচালনা করে মহারাষ্ট্র স্টেট অ্যাগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড (এমএসএএমবি), এবং সেখানে ইউএসডিএ-র একজন কর্মকর্তা তত্ত্বাবধান করেন।

একজন রপ্তানিকারক বলেন, যদি প্রক্রিয়া ঠিকমতো না হতো, তাহলে ইউএসডিএ-র কর্মকর্তা ছাড়পত্র কীভাবে দিলেন?

আরেকজন বলেন, কোনো আমে পোকামাকড় পাওয়া যায়নি, শুধুই কাগজপত্রে ভুল ছিল। তাহলে দোষ আমাদের কেন দেওয়া হচ্ছে?

এ নিয়ে প্রশ্ন করা হলে, ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন অ্যাপিডা বিষয়টি স্বীকার করলেও বিস্তারিত কিছু জানাতে রাজি হয়নি। তারা বিষয়টি এমএসএএমবি-র অধীনে পড়ে বলে জানান। তবে এমএসএএমবি এখনো কোনো মন্তব্য করেনি।

Advertisement

আম

Advertisement

আরও পড়ুন

ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী

ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী

‘ভারত বাংলাদেশ নয়, আবার ফ্রান্সও নয়’

‘ভারত বাংলাদেশ নয়, আবার ফ্রান্সও নয়’

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

কে এই লরেন্স বিষ্ণোই, নিশানায় কেন বলিউড তারকারা?

কে এই লরেন্স বিষ্ণোই,  নিশানায় কেন বলিউড তারকারা?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম