Logo
Logo
×

Advertisement

ভারত

ভারতের তেলেঙ্গানায় কারখানায় বিস্ফোরণে নিহত ১২

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০৭:০৫ পিএম

ভারতের তেলেঙ্গানায় কারখানায় বিস্ফোরণে নিহত ১২

Advertisement

ভারতের তেলেঙ্গানায় একটি রাসায়নিক কারখানায় চুল্লি বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জন নিহত ও দুই ডজন আহত হয়েছে। খবর এনডিটিভির। 

সোমবার স্থানীয় সময় সকালে হায়দ্রাবাদের কাছে সাঙ্গারেড্ডি জেলার পাশামাইলারামে একটি কারখানায় ওই বিস্ফোরণ ঘটে। এর পরপরই আগুন ধরে যায় এবং পরে তা সিগাচি কেমিক্যালসের পুরো এলাকা গ্রাস করে নেয়।

আগুন নেভাতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান দমকলকর্মীরা। পরে ১১টি ফায়ার ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ঘটনাস্থল থেকেই ৫ শ্রমিকের মৃতদেহ পাওয়া যায়। হাসপাতালে আরও কয়েকজন মারা যান।

বিকাল পর্যন্ত এ সংখ্যা ১২ তে পৌঁছেছে বলে রাজ্য স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজা নরসিংহ নিশ্চিত করেছেন। বিস্ফোরণে তিনতলা একটি ভবন পুরোপুরি ধসে পড়েছে। ঘটনার সময় কারখানাটিতে ৬৫ জনের মতো শ্রমিক ছিল।

আহতদের কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা এনডিটিভিকে বলেছেন, বিস্ফোরণের ধাক্কা এত প্রবল ছিল যে তা অনেক শ্রমিককে কয়েক মিটার দূরে ছিটকে ফেলে। 

এই কারখানায় উড়িষ্যা, উত্তর প্রদেশ ও আরও অনেক রাজ্যের শ্রমিকরা কাজ করতেন বলে জানিয়েছে বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম।

বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। স্বাস্থ্যমন্ত্রী রাজা নরসিংহ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করার নির্দেশনা দেন।

Advertisement

ভারত বিস্ফোরণ

Advertisement

আরও পড়ুন

আমার পাঁচ বছরের পরিশ্রম চুরি হয়ে গেছে: জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর

আমার পাঁচ বছরের পরিশ্রম চুরি হয়ে গেছে: জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর

টাইগার শ্রফের গাড়িতে গুলি যেভাবে উত্তরপ্রদেশের দুই নারী শুটারদের কাছে অস্ত্র সরবরাহ করেন?

যেভাবে উত্তরপ্রদেশের দুই নারী শুটারদের কাছে অস্ত্র সরবরাহ করেন?

বাংলাদেশ-নেপালের সঙ্গে ভারতের আন্দোলনের তুলনা, যা বললেন অভিজিৎ দিপকে

বাংলাদেশ-নেপালের সঙ্গে ভারতের আন্দোলনের তুলনা, যা বললেন অভিজিৎ দিপকে

বারবার পুলিশের চোখ ফাঁকি, সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

বারবার পুলিশের চোখ ফাঁকি, সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম