Logo
Logo
×

Advertisement

ভারত

এবার যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বিমান কেনা স্থগিত করল ভারত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ০৬:৩৫ পিএম

এবার যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বিমান কেনা স্থগিত করল ভারত

Advertisement

একের পর এক মার্কিন শুল্কের প্রতিবাদে এবার পাল্টা পদক্ষেপ নিল ভারত। যুক্তরাষ্ট্র থেকে নতুন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে তারা। 

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রজনাথ সিং আগামী কয়েকদিনের মধ্যেই ওয়াশিংটনে গিয়ে অস্ত্র ও বিমান কেনার বিষয়টি ঘোষণা করার কথা ছিল, কিন্তু সেই সফর বাতিল করা হয়েছে। 

সর্বশেষ রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ‘জরিমানা’ হিসেবে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে ভারতীয় পণ্যে শুল্কের মোট পরিমাণ দাঁড়ায় ৫০ শতাংশ।

ভারত জানিয়েছে, শুল্ক নিয়ে পরিষ্কার কোনো সুরাহা না হলে নতুন অস্ত্র ও বিমান কেনা হবে না।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৬টি বোয়িং পি৮আই বিমান, স্ট্রাইকার যুদ্ধযান, জাভেলিন ক্ষেপণাস্ত্র কেনার কথা ছিল ভারতের। 

Advertisement

যুক্তরাষ্ট্র ভারত মার্কিন শুল্ক

Advertisement

আরও পড়ুন

দিল্লিতে ১০ লাখ মানুষের সমাবেশ করবে কংগ্রেস, ব্যবসায়ীদের আপত্তি

দিল্লিতে ১০ লাখ মানুষের সমাবেশ করবে কংগ্রেস, ব্যবসায়ীদের আপত্তি

অসুস্থতার নাটক করে কারারক্ষীদের ওপর হামলা, পালালেন ১৭ বন্দি

অসুস্থতার নাটক করে কারারক্ষীদের ওপর হামলা, পালালেন ১৭ বন্দি

অরুণাচলে বিশাল বাঁধ বানাতে চায় ভারত, ক্ষুব্ধ খোদ ভারতীয়রা

অরুণাচলে বিশাল বাঁধ বানাতে চায় ভারত, ক্ষুব্ধ খোদ ভারতীয়রা

সামাজিক মাধ্যমে ২১ লাখ অনুসারী, নির্বাচনে মাত্র ৩৩ ভোট!

সামাজিক মাধ্যমে ২১ লাখ অনুসারী, নির্বাচনে মাত্র ৩৩ ভোট!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম