Logo
Logo
×

Advertisement

অন্যান্য

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০১:২৬ পিএম

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

রাবাব ফাতিমা। ছবি: সংগৃহীত

Advertisement

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আফগানিস্তানে তার নতুন বিশেষ প্রতিনিধি এবং আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশনের (ইউএনএএমএ) প্রধান হিসেবে বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমাকে নিয়োগ দিয়েছেন।

বুধবার (১৫ জুলাই) জাতিসংঘের মুখপাত্রের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাবাব ফাতিমা কিরগিজস্তানের রোজা ওতুনবায়েভার স্থলাভিষিক্ত হবেন।

বিবৃতিতে মহাসচিব আন্তোনিও গুতেরেস রোজা ওতুনবায়েভার নিবেদিতপ্রাণ সেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ইউএনএএমএর উপপ্রধান এবং বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী কানাডার জর্জেট গ্যাগননের অবদানেরও প্রশংসা জানান।

বর্তমানে রাবাব ফাতিমা জাতিসংঘে স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ এবং ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল ও উচ্চ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, রাবাব ফাতিমার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সরকারি সেবায় ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তার কর্মজীবনে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতি, নীতিনির্ধারণ, আন্তর্জাতিক পক্ষে সমর্থন আদায়, কর্মসূচি পরিকল্পনা এবং বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র অন্তর্ভুক্ত রয়েছে।

বর্তমান দায়িত্ব গ্রহণের আগে তিনি ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

সেই সময়ে তিনি ইউনিসেফ ও জাতিসংঘ নারী সংস্থার নির্বাহী বোর্ডের সভাপতি ছিলেন। এ ছাড়া ২০২২ সালে তিনি জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কমিশনের প্রথম নারী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সহসভাপতির দায়িত্বও পালন করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাকিস্তানের প্রশংসা করলেন জাতিসংঘ মহাসচিব

পাকিস্তানের প্রশংসা করলেন জাতিসংঘ মহাসচিব

মধ্যপ্রাচ্যে পাকিস্তানের বাড়তে থাকা ভূমিকায় নতুন চাপের জায়গা আফগানিস্তান

মধ্যপ্রাচ্যে পাকিস্তানের বাড়তে থাকা ভূমিকায় নতুন চাপের জায়গা আফগানিস্তান

বিশ্বমঞ্চে বাংলাদেশের বার্তা : এখন কূটনৈতিক বাস্তবায়নের পালা

বিশ্বমঞ্চে বাংলাদেশের বার্তা : এখন কূটনৈতিক বাস্তবায়নের পালা

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ২২

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ২২

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে রেবেকা

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে রেবেকা

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

আরও পড়ুন

পাকিস্তানের প্রশংসা করলেন জাতিসংঘ মহাসচিব

পাকিস্তানের প্রশংসা করলেন জাতিসংঘ মহাসচিব

রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই

রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই

স্বর্ণের দামে বড় পতন

স্বর্ণের দামে বড় পতন

পৃথিবীতে কয়টি উত্তর মেরু আছে?

পৃথিবীতে কয়টি উত্তর মেরু আছে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম