Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হামাসের দাবি, দোহায় ইসরাইলি হামলা থেকে নেতারা অক্ষত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬ পিএম

হামাসের দাবি, দোহায় ইসরাইলি হামলা থেকে নেতারা অক্ষত

ইসরাইলি হামলায় দোহার ক্ষতিগ্রস্থ ভবন। ছবি: সংগৃহীত

Advertisement

হামাসের দুইজন সূত্র রয়টার্সকে জানিয়েছে, যুদ্ধবিরতি আলোচনাকারী দলের কর্মকর্তারা দোহায় ইসরাইলি হামলা থেকে বেঁচে গেছেন।

রয়টার্সকে ইসরাইলি কর্মকর্তারা জানান, এই হামলার লক্ষ্য ছিলেন শীর্ষ হামাস নেতা খালিল আল-হায়্যা—গাজা থেকে নির্বাসিত এ নেতা একই সঙ্গে সংগঠনটির প্রধান আলোচক।

রয়টার্সকে প্রত্যক্ষদর্শীরা জানান, দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। শহরের লেগতিফিয়া পেট্রোল স্টেশন থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ওই স্টেশনের পাশেই একটি ছোট আবাসিক কমপ্লেক্স রয়েছে, যা গাজা যুদ্ধ শুরুর পর থেকেই কাতারের আমিরি গার্ড চব্বিশ ঘণ্টা পাহারা দিয়ে আসছে।


হামলার প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থল ঘিরে ফেলে অ্যাম্বুলেন্স, প্রায় ১৫টি পুলিশ ও চিহ্নবিহীন সরকারি গাড়ি।

অন্যদিকে, ইসরাইলি সেনাবাহিনী বলছে দোহায় হামাস নেতৃত্বের ওপর এই হামলা সফল হয়েছে বলে তারা আশাবাদী। 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ভাষায়, ‘সবকিছু ভালো দেখাচ্ছে, আমরা জানতাম হামাস ঘটনার সত্য গোপন করার চেষ্টা করবে।’

Advertisement

হামাস-ইসরাইল যুদ্ধ হামাস

Advertisement

আরও পড়ুন

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

ইয়েমেনে বাজারে ভয়াবহ হামলা, নিহত ৩০

ইয়েমেনে বাজারে ভয়াবহ হামলা, নিহত ৩০

ইরান ‘দখলের’ ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরান ‘দখলের’  ইঙ্গিত দিলেন ট্রাম্প

এল-সায়েদ: দ্য লিডার

এল-সায়েদ: দ্য লিডার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম