Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভূমিধসে পাথর চাপায় বাসের ১৮ যাত্রী নিহত

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৮:২৭ এএম

ভূমিধসে পাথর চাপায় বাসের ১৮ যাত্রী নিহত

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের হিমাচল প্রদেশে অতিবৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে একটি বাস। এতে এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন এবং তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাসের ভেতরে আরও অনেকে আটকে থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজ্যের বিলাসপুরে ঝাণ্ডুত্তা বিধানসভা এলাকার ভালুঘাট এলাকার ভাল্লু সেতুর কাছে এই দুর্ঘটনাটি ঘটে। খবর এনডিটিভির। 

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩০ থেকে ৩৫ যাত্রী নিয়ে বাসটি হরিয়ানার রোহতক থেকে বিলাসপুরের কাছে ঘুমারিনের দিকে যাচ্ছিল। পথে প্রবল বৃষ্টির কারণে পাহাড়ের বড় বড় পাথর বাসের ওপর আছড়ে পড়ে। বাসটির ওপর এত পাথর পড়েছে যে এটি পুরোপুরি চ্যাপ্টা হয়ে গেছে।

স্থানীয় প্রশাসন, পুলিশ এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী ( এসডিআরএফ) উদ্ধারকাজ চালানোর জন্য ঘটনাস্থলে ছুটে যায়, এখনো পর্যন্ত উদ্ধারকাজ অব্যাহত ছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার বিলাসপুরে ১২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরফলে অনেক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। 

এই দুর্ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু শোক প্রকাশ করেছেন এবং কর্মকর্তাদের উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। 

এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে ২ লাখ রুপি অনুদান ঘোষণা দিয়েছেন।

এদিকে সংবাদ সংস্থা পিটিআই এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, পাহাড়টির বড় একটি অংশ বাসের ওপর ভেঙে পড়েছে এবং ভেতরে আটকে থাকা যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশ-নেপালের মতো অরাজকতা তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

বাংলাদেশ-নেপালের মতো অরাজকতা তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

আন্দোলনে উত্তাল ভারত, চাপের মুখে মোদি সরকার?

আন্দোলনে উত্তাল ভারত, চাপের মুখে মোদি সরকার?

দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত

দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত

থাই নারী ভারতে এসে জানলেন স্বামীর ঘরে তিন সন্তান, প্রতারণা নিয়ে চাঞ্চল্য

থাই নারী ভারতে এসে জানলেন স্বামীর ঘরে তিন সন্তান, প্রতারণা নিয়ে চাঞ্চল্য

পাকিস্তানের ফাঁদে আরও ১৬ ভারতীয় সেনা, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

পাকিস্তানের ফাঁদে আরও ১৬ ভারতীয় সেনা, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

বাংলাদেশ–ভারতের বৈঠক শুরু, যা থাকছে আলোচনায়

বাংলাদেশ–ভারতের বৈঠক শুরু, যা থাকছে আলোচনায়

আরও পড়ুন

রাশিয়ার ‘হাইব্রিড কর্মকাণ্ডে’ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইইউ

রাশিয়ার ‘হাইব্রিড কর্মকাণ্ডে’ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইইউ

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত

আলজাজিরার বিশ্লেষণ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কে শক্তিশালী, কে দুর্বল?

৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কে শক্তিশালী, কে দুর্বল?

ককরোচদের ঠেকাতে ব্যাপক প্রস্তুতি দিল্লি যেন দুর্গ, নামানো হচ্ছে ২৩ হাজার সেনা

দিল্লি যেন দুর্গ, নামানো হচ্ছে ২৩ হাজার সেনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম