Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

উরুগুয়েতে ইসরাইলবিরোধী বিক্ষোভ, সম্পর্ক ছিন্নের আহ্বান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১১:৩৪ এএম

উরুগুয়েতে ইসরাইলবিরোধী বিক্ষোভ, সম্পর্ক ছিন্নের আহ্বান

সংগৃহীত ছবি

Advertisement

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরোধিতা করে শুক্রবার (১০ অক্টোবর) উরুগুয়ের রাস্তায় বিক্ষোভে নামেন হাজারো বাসিন্দা। এ সময় তারা গাজায় চলমান মানবিক বিপর্যয়কে ‘গণহত্যা হিসেবে’ স্বীকৃতি এবং ইসরাইলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। খবর বার্তা সংস্থা মেহের’র। 

‘গণহত্যা বন্ধ করো! শান্তি, ন্যায়বিচার ও স্বাধীনতা’ —এই স্লোগানকে কেন্দ্র করে আয়োজিত এই বিক্ষোভে দেশটির ১৯টি প্রশাসনিক অঞ্চলের মানুষ অংশ নেয়। এই বিক্ষোভের কেন্দ্রবিন্দু ছিল রাজধানী মন্টেভিডিও।

এ সময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা নিয়ে স্লোগান দেন—‘ওটা ছিল হাসপাতাল, সামরিক ঘাঁটি নয়!’, ‘জায়নিস্ট রাষ্ট্র, আসল সন্ত্রাসী তোমরা!’। 

ইউনিয়ন নেতা ও প্রো-ফিলিস্তিন আন্দোলনের অন্যতম সমন্বয়ক ড্যানিয়েলা লোপেজ বলেন, ‘আমরা জানতাম এটা হবে আমাদের জীবনের সবচেয়ে বড় মিছিল। এই গণহত্যা চলছে দুই বছর ধরে—এখন আর নীরব থাকা সম্ভব নয়। মানুষ আজ রাস্তায় নেমে তাদের মানবতার কণ্ঠ তুলে ধরছে।’

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের  ১ অক্টোবর পর্যন্ত গাজায় ৬৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ।  

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ) জানিয়েছে, গাজার স্বাস্থ্যব্যবস্থা কার্যত ধ্বংস হয়ে গেছে। ৩৬টির মধ্যে মাত্র ১৪টি হাসপাতাল আংশিকভাবে চালু রয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি সামান্য আশার আলো জাগালেও অধিকাংশ মানুষই এটিকে যথেষ্ট মনে করছেন না। তাদের মতে, মূল সমস্যাগুলো সমাধানের জন্য বাস্তব পদক্ষেপের প্রয়োজন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিক্ষোভে যোগ দেওয়ার আগেই আটক হলেন ধ্রুব রাঠি

বিক্ষোভে যোগ দেওয়ার আগেই আটক হলেন ধ্রুব রাঠি

ইন্টারনেট ও রেলসেবা বন্ধ, রাস্তায় ২৫ হাজার পুলিশ—আজ দিল্লিতে কী হতে যাচ্ছে?

ইন্টারনেট ও রেলসেবা বন্ধ, রাস্তায় ২৫ হাজার পুলিশ—আজ দিল্লিতে কী হতে যাচ্ছে?

বিক্ষোভে উত্তাল দিল্লি, ৫৭ মেট্রো স্টেশনে প্রবেশপথ বন্ধের প্রস্তাব

বিক্ষোভে উত্তাল দিল্লি, ৫৭ মেট্রো স্টেশনে প্রবেশপথ বন্ধের প্রস্তাব

গাজায় প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরাইল

গাজায় প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরাইল

যন্তর মন্তর যেভাবে গণতন্ত্রের স্পন্দন মাপতে শুরু করল

যন্তর মন্তর যেভাবে গণতন্ত্রের স্পন্দন মাপতে শুরু করল

জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা ইসরাইলের

জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা ইসরাইলের

আরও পড়ুন

‘বিদেশি শক্তির’ ইন্ধনে অস্থিতিশীল করছে তেলাপোকারা : বিজেপি

‘বিদেশি শক্তির’ ইন্ধনে অস্থিতিশীল করছে তেলাপোকারা : বিজেপি

বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুনের আসনে বিজেপির জয়

বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুনের আসনে বিজেপির জয়

দিল্লিতে মেট্রো-ট্রেন বন্ধ, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে আবেদন

দিল্লিতে মেট্রো-ট্রেন বন্ধ, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে আবেদন

২৫ হাজার পুলিশ, ১২ আটককেন্দ্র, বিক্ষোভ ঠেকাতে যে ব্যবস্থা নেওয়া হয়েছে দিল্লিতে

২৫ হাজার পুলিশ, ১২ আটককেন্দ্র, বিক্ষোভ ঠেকাতে যে ব্যবস্থা নেওয়া হয়েছে দিল্লিতে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম