Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ড. মাহাথির-মুহিউদ্দিনের ‘ভুয়া রাজনৈতিক জোট’ নিয়ে উমনো নেতার কটাক্ষ

Advertisement

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১০:৫৯ পিএম

ড. মাহাথির-মুহিউদ্দিনের ‘ভুয়া রাজনৈতিক জোট’ নিয়ে উমনো নেতার কটাক্ষ

ড. মাহাথির মোহাম্মদ ও মুহিউদ্দিন ইয়াসিন। ছবি: সংগৃহীত

Advertisement

উমনোর সর্বোচ্চ পরিষদের সদস্য দাতুক পুয়াদ জাকারশি সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদ ও পেরিকাতান ন্যাশনাল (পিএন) চেয়ারম্যান তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিনের মধ্যে তথাকথিত ‘রাজনৈতিক বিবাহকে’ ব্যঙ্গ করে বলেছেন, এটি আন্তরিক কোনো ঐক্য নয় বরং স্বার্থনির্ভর একটি ভুয়া জোট।

পুয়াদ দাবি করেন, মুহিউদ্দিনের নেতৃত্বাধীন নতুন ইকাতান প্রিহাতিন রাখিয়াত (আইপিআর) জোট এবং মাহাথিরের সেক্রেটারিয়াত ওরাং মালায়ু—এই দুটি সংগঠনই প্রমাণ করে যে বিরোধী পক্ষ প্রকৃত অর্থে ঐক্যবদ্ধ নয়, যদিও তারা সহযোগিতার ঘোষণা দিয়েছে।

তিনি ফেসবুকে লিখেছেন, ‘যদি পেরিকাতান ন্যাশনাল (পিএন) থাকে, তাহলে আবার আইপিআর বা সেক্রেটারিয়াত ওরাং মালায়ু গঠন করার প্রয়োজন কী? এক ছাতার নিচে না থেকে এত বিভাজন কেন’।

গত জুনে মাহাথিরের উদ্যোগে গঠিত সেক্রেটারিয়াত ওরাং মালায়ুর উদ্দেশ্য ছিল মালয় জাতির স্বার্থে কাজ করা সব দলকে একত্রিত করা। মাহাথির তখন বলেছিলেন, এই প্ল্যাটফর্ম মালয় রাজনৈতিক ক্ষমতা পুনরুদ্ধার এবং সমাজের চলমান সংকট মোকাবিলায় কাজ করবে। এ উদ্যোগে পরবর্তীতে মুহিউদ্দিন ও পাস সভাপতি আবদুল হাদি আওয়াংও যুক্ত হন।

অন্যদিকে মুহিউদ্দিনের নেতৃত্বে ১১টি বিরোধী দল মিলে গত আগস্টে ইকাতান প্রিহাতিন রাখিয়াত (আইপিআর) নামের এক আলগা জোট গঠন করে। সরকার সংস্কারের যে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ, সেইসব জনগণের ইস্যু সামনে আনার লক্ষ্যেই এ জোটের জন্ম।

পুয়াদের মতে, এসব পদক্ষেপ বিরোধী শিবিরের ভেতরে ঐক্যের ভঙ্গুরতা প্রকাশ করে। তিনি বলেন, ‘অনেক বেশি নেতা, অনেক বেশি দলনেতার আসন দখলের লড়াই—এটাই তাদের দুর্বলতা।’

তিনি আরও উল্লেখ করেন, PN, IPR এবং সেক্রেটারিয়াত ওরাং মালায়ু—তিনটির নেতৃত্বেই একই মুখ থাকলেও বাস্তবে ঐক্যের কোনো ছাপ নেই।

এ প্রসঙ্গে পুয়াদ মন্তব্য করেন, ‘এটাই হলো তথাকথিত ‘একতাবদ্ধ অথচ বিভক্ত’ অবস্থা—অনেক মাথা, সবাই নেতা হতে চায়।’

পরিস্থিতিকে আরও জটিল করেছে দুই অমালয় নেতার উপস্থিতি—পি. রামাসামি ও পি. ওয়াইথা মূর্তি। তারা যথাক্রমে উরিমাই ও মালয়েশিয়ান অ্যাডভান্সমেন্ট পার্টি (MAP)–এর নেতৃত্বে রয়েছেন।

পুয়াদের মতে, তাদের অংশগ্রহণের কারণেই মুহিউদ্দিন IPR গঠন করেছেন বহুজাতীয় সমর্থন টানতে, আর মাহাথির মালয় ভোটব্যাংকের ওপর ফোকাস করেছেন সেক্রেটারিয়াত ওরাং মালায়ুর মাধ্যমে।

তিনি শেষ পর্যন্ত বলেন, ‘এসব নতুন সংগঠন তৈরি কেবল জনগণকে বিভ্রান্ত করার কৌশল মাত্র।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

মালয়েশিয়ায় ২২তম মিহাস ফেয়ারে বাংলাদেশের হালাল হাট

মালয়েশিয়ায় ২২তম মিহাস ফেয়ারে বাংলাদেশের হালাল হাট

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার উদ্যোক্তারা

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার উদ্যোক্তারা

চলতি বছর ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া

চলতি বছর ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া

আন্তর্জাতিক জল উৎসবে কুয়ালা পারলিসে ৫৫ হাজার দর্শনার্থী

আন্তর্জাতিক জল উৎসবে কুয়ালা পারলিসে ৫৫ হাজার দর্শনার্থী

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবকে শর্তসাপেক্ষে রাজকীয় ক্ষমা

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবকে শর্তসাপেক্ষে রাজকীয় ক্ষমা

আরও পড়ুন

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না ইরান

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না ইরান

ছাত্র আন্দোলনের মুখে প্রেসিডেন্টের পদত্যাগ, সার্বিয়াতে ঘটেছিল কী

ছাত্র আন্দোলনের মুখে প্রেসিডেন্টের পদত্যাগ, সার্বিয়াতে ঘটেছিল কী

ছাত্র আন্দোলনের মুখে আরও এক দেশের প্রধানের পদত্যাগ

ছাত্র আন্দোলনের মুখে আরও এক দেশের প্রধানের পদত্যাগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম