Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

১৮ বছর ক্ষমতায় থেকেও খায়েশ মেটেনি নেতানিয়াহুর

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০১:৪৩ পিএম

১৮ বছর ক্ষমতায় থেকেও খায়েশ মেটেনি নেতানিয়াহুর

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

Advertisement

আগামী বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া পার্লামেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ইসরাইলের  প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শনিবার (১৮ অক্টোবর) ইসরাইলি সংবাদ মাধ্যম চ্যানেল ১৪-এর এক সাক্ষাৎকারে নেতানিয়াহুর কাছে জানতে চাওয়া হয়, তিনি কি আবারও নির্বাচন করতে যাচ্ছেন? জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ’। 

পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী বলেও জানান নেতানিয়াহু।

লিকুদ পার্টির নেতা নেতানিয়াহু ইসরাইলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডানপন্থি লিকুদ পার্টির এই নেতা ১৯৯৬ থেকে ১৯৯৯, ২০০৯ থেকে ২০২১ সাল ও ২০২২ সাল থেকে পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সবমিলিয়ে এখন পর্যন্ত প্রায় ১৮ বছরের বেশি সময় ধরে তিনি ক্ষমতায় রয়েছেন।

ইসরাইলের সর্বশেষ জাতীয় নির্বাচনে নেতানিয়াহু নেতৃত্বাধীন লিকুদ পার্টি ৩২টি আসন পায়। আর, অতি-অর্থডক্স মিত্ররা পায় ১৮টি এবং ফার-রাইট ধর্মীয় জায়নিস্ট জোট পায় ১৪টি আসন।

বর্তমান মেয়াদের শুরুতেই নেতানিয়াহুর সরকার বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার, গাজায় আগ্রাসন ও জিম্মিদের মুক্তি নিয়ে বেশ সমালোচিত হয়েছেন ইসরাইলের কট্টর-ডানপন্থি এই নেতা। বিচার বিভাগ সংস্কার পরিকল্পনা নিয়ে ব্যাপক বিতর্কের মুখে পড়ে। সেই ইস্যুতে মাসের পর মাস হাজারো ইসরাইলি রাস্তায় নেমে প্রতিবাদ করছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণে শুরু হওয়া গাজা যুদ্ধের পর থেকে নেতানিয়াহু সরকারের প্রতি সমালোচনা আরও তীব্র হয়েছে। বিশেষ করে যুদ্ধের ধরন ও জিম্মিদের মুক্তি ইস্যুতে হতাহত পরিবারের সদস্যরা তার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে আসছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত

অক্টোবরে হামলার তথ্য আগেই ‘জানতেন’ নেতানিয়াহু

গাজায় আগ্রাসনের তিন বছর অক্টোবরে হামলার তথ্য আগেই ‘জানতেন’ নেতানিয়াহু

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, কে কোন প্রতীক পেলেন?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, কে কোন প্রতীক পেলেন?

‘বিশ্ব থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরাইল’

‘বিশ্ব থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরাইল’

ইসরাইলের ২৭ কূটনীতিককে বহিষ্কার করতে পারে যুক্তরাজ্য, কারণ কী?

ইসরাইলের ২৭ কূটনীতিককে বহিষ্কার করতে পারে যুক্তরাজ্য, কারণ কী?

আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু

আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু

আরও পড়ুন

অ্যাসাইলাম ইস্যুতে উত্তাল দক্ষিণ আফ্রিকা, ২৪ গাড়িতে আগুন

অ্যাসাইলাম ইস্যুতে উত্তাল দক্ষিণ আফ্রিকা, ২৪ গাড়িতে আগুন

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ ভারতের যেসব শীর্ষ আইটি প্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ ভারতের যেসব শীর্ষ আইটি প্রতিষ্ঠান

হরমুজে শক্তিশালী বিস্ফোরণ

হরমুজে শক্তিশালী বিস্ফোরণ

রাশিয়ার ‘হাইব্রিড কর্মকাণ্ডে’ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইইউ

রাশিয়ার ‘হাইব্রিড কর্মকাণ্ডে’ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইইউ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম